ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬ ● ২০ কার্তিক ১৪৩৩
সেনবাগে পিকআপে বিশেষ কায়দায় লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার- ১
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 5 November, 2026, 6:32 PM

সেনবাগে পিকআপে বিশেষ কায়দায় লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার- ১

সেনবাগে পিকআপে বিশেষ কায়দায় লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার- ১

নোয়াখালীর সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৬২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সৈয়দ নুর (৩৩) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ আটক করেছে পুলিশ। তবে পুলিশের অভিযানের সময় পিকআপের চালক গাড়ি ফেলে কৌশলে পালিয়ে যায়।বুধবার দিবাগত বৃহস্পতিবার রাত সোয়া ১টার দিকে ফেনী-নোয়াখালী মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা এলাকায় সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হজরত আলী মিলনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ইয়াবার বিশাল চালানটি উদ্ধার করে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কক্সবাজারের টেকনাফ থেকে মাদকের একটি বড় চালান নোয়াখালীর দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ফেনী-নোয়াখালী মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা এলাকায় তল্লাশিচৌকি বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করে পুলিশ।এরই ধারাবাহিকতায় রাত সোয়া ১টার দিকে টেকনাফ থেকে আসা একটি পিকআপ থামিয়ে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে পিকআপের বডির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় পিকআপে থাকা সৈয়দ নুরকে গ্রেপ্তার করা হলেও চালক কৌশলে পালিয়ে যায়।গ্রেপ্তার সৈয়দ নুর কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার ৫ নম্বর নিলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম সিকদারপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে।খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহজাহান কামাল।এ ঘটনায় সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার আসামিকে নোয়াখালীর বিচারিক আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status