ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
কোনও অনুষ্ঠানে জমায়েত মানুষের ভিড়, ছবিতে যা দেখছেন তা কি সত্যি?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 May, 2022, 12:37 PM

কোনও অনুষ্ঠানে জমায়েত মানুষের ভিড়, ছবিতে যা দেখছেন তা কি সত্যি?

কোনও অনুষ্ঠানে জমায়েত মানুষের ভিড়, ছবিতে যা দেখছেন তা কি সত্যি?

প্রথম নজরে দেখলে মনে হবে কোনও জনপ্রিয় সঙ্গীতানুষ্ঠানে সমবেত জনতার ছবি। কিন্তু আসলে কি তা-ই?

সম্প্রতি এ রকমই একটি ছবি নেটমাধ্যমে বহুল পরিমাণে ভাইরাল হয়েছে। ইংল্যান্ডের গ্ল্যাস্টনবেরির বিখ্যাত সাংস্কৃতিক উৎসবের ছবি বলে মনে হতে পারে এটিকে। মঞ্চ আলোয় ভরা। তার সামনে দর্শকের ভিড়। ঠিক যেন সেই মুহূর্তেই ছবিটি তোলা।

কিন্তু এখানেই রয়েছে আশ্চর্য হওয়ার বিষয়টি। ভাল করে লক্ষ করলে বোঝা যায়, রাতের বেলায় কোনও তুলোর ক্ষেতে তুলো তোলার যন্ত্র কাজ করছিল। তার ছবিই তোলা হয়েছে। গ্ল্যাস্টনবেরি বা অন্য কোনও উৎসবের সঙ্গে এর কোনও সম্পর্কই নেই।

'ট্রিক ফোটোগ্রাফি' বা কায়দা করে তোলা ছবি অনেক দিনই শিল্পের পর্যায়ে উন্নীত বলে ভাবা হয়। নেটমাধ্যমে এ ধরনের ছবি ব্যাপক জনপ্রিয়তাও পায়। যে সব ছবিতে দৃষ্টিবিভ্রমের অবকাশ রয়েছে, দ্রুত ভাইরাল হয় সেগুলি। এটির ক্ষেত্রেও সেই রকমই ঘটেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status