ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩
সাকিব আল হাসানের শাশুড়ির মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 9 April, 2022, 3:53 PM

সাকিব আল হাসানের শাশুড়ির মৃত্যু

সাকিব আল হাসানের শাশুড়ির মৃত্যু

সাকিব আল হাসানের শাশুড়ি নার্গিস বেগম মারা গেছেন। ক্যান্সারে আক্রান্ত নার্গিস বেগমের চিকিৎসা চলছিল সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)। তবে সেখান থেকে সুস্থ হয়ে ফেরা হলো না তাঁর। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। আজ নরসিংদীতে সাকিবের শাশুড়ির নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা।


সাকিবের পারিবারিক সূত্র থেকে জানা যায়, শাশুড়ি মারা গেলেও যুক্তরাষ্ট্র থেকে আসা হচ্ছে না সাকিবের। মেয়েকে একা রেখে এই মুহূর্তে সাকিব দেশে আসতে পারছেন না। মেয়ের স্কুল খোলা থাকায় তার সঙ্গে যুক্তরাষ্ট্রেই থাকতে হচ্ছে সাকিবকে। সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির বর্তমানে বাংলাদেশেই আছেন।


শাশুড়ি, মা ও দুই সন্তান একসঙ্গে অসুস্থ হয়ে পড়ায় দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ খেলেই দেশে ফিরে এসেছিলেন সাকিব। পরিবারের বাকিরা সুস্থ হলেও শাশুড়ির সুস্থ হতে সময় লাগছিল। এরপর ১ এপ্রিল মেয়ে আলাইনাকে নিয়ে যুক্তরাষ্ট্রে যান সাকিব। মা’র দেখাশোনার জন্য বাংলাদেশে থেকে যান সাকিবের স্ত্রী।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status