ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬ ● ৩০ কার্তিক ১৪৩৩
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 15 November, 2026, 9:11 PM

বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি

বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি

রাজশাহীর বাগমারায় রাসায়নিক সার সংকট নিরসন এবং কৃষকদের স্বার্থ সুরক্ষায় উপসহকারী কৃষি কর্মকর্তা ও সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় বাগমারা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার। তিনি বলেন, কৃষক দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সার সংকটের কারণে কোনো কৃষক যেন হয়রানি বা ক্ষতির শিকার না হন, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। কৃষকদের প্রয়োজন অনুযায়ী সারের সরবরাহ নিশ্চিত করতে হবে। এ সংকট নিরসনে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সহযোগিতা ও কার্যকর উদ্যোগ প্রয়োজন। কৃষকের স্বার্থে সরকারকে পাশে দাঁড়াতে হবে। এ ক্ষেত্রে তিনি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

তিনি আরও বলেন, সার নিয়ে কোনো ধরনের অনিয়ম, কৃত্রিম সংকট কিংবা অতিরিক্ত দামে বিক্রির সুযোগ দেওয়া যাবে না। প্রকৃত কৃষকের কাছে ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে কৃষি বিভাগ ও ডিলারদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাহাদাত হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম এবং সার ডিলার হাফিজুর রহমান, আক্তারুজ্জামান ও ফজলুল হক প্রমুখ।

বক্তারা বলেন, চলমান সার সংকটের কারণে কৃষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে বোরোসহ বিভিন্ন ফসলের আবাদ নির্বিঘ্ন রাখতে সময়মতো পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা জরুরি। ডিলাররা সার সরবরাহ বাড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে কৃষকদের চাহিদা অনুযায়ী সার বরাদ্দ ও সরবরাহ ব্যবস্থাপনায় সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমির আশরাফুল ইসলাম আশিক, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি অহিদুল ইসলামসহ বাগমারার সকল বিসিআইসি ও বিএডিসির সার ডিলার এবং কৃষি বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিরা।

মতবিনিময় সভায় সার সংকটের কারণ, সরবরাহ ব্যবস্থার সীমাবদ্ধতা এবং সংকট উত্তরণে করণীয় বিষয়ে খোলামেলা আলোচনা হয়। কৃষকদের স্বার্থ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাগমারা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইকবাল হোসেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status