|
গ্লোবাল সোর্সিং এক্সপোতে প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতা তুলে ধরছে ড্যাফোডিল
নতুন সময় প্রতিবেদক
|
![]() গ্লোবাল সোর্সিং এক্সপোতে প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতা তুলে ধরছে ড্যাফোডিল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এবং স্বাগত বক্তব্য দেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ খালেদ হোসেন মাহবুব, এমপি এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মোঃ ফজলুল হক। উদ্বোধনের পর প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা ড্যাফোডিল প্যাভিলিয়ন পরিদর্শন করেন। এ সময় তাঁদের ড্যাফোডিলের প্রযুক্তিগত উদ্ভাবন, যাচাইকৃত সফটওয়্যার সেবা এবং স্থানীয় পর্যায়ে ইলেকট্রনিক্স উৎপাদন সক্ষমতা সম্পর্কে অবহিত করা হয়। ড্যাফোডিল গ্লোবাল ইনোভেশন এক্সচেঞ্জ (ডি জি আই এক্স) ড্যাফোডিল গ্রুপের ১৯৯০ সাল থেকে আইসিটি ও শিক্ষা খাতে অর্জিত অভিজ্ঞতার ভিত্তিতে গড়ে ওঠা একটি আন্তর্জাতিক টেকনোলজি ও ইনোভেশন মার্কেটপ্লেস। এর মাধ্যমে প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র ও জিসিসি অঞ্চলের প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশের প্রযুক্তি সেবার সঙ্গে যুক্ত করা হচ্ছে। আন্তর্জাতিক সফটওয়্যার সোর্সিংয়ের ঝুঁকি কমাতে ডি জি আই এক্সের ‘ড্যাফোডিল ভেরিফায়েড’ প্রক্রিয়ায় গুণগত মান, ডেলিভারি সক্ষমতা, নিরাপত্তা, গোপনীয়তা, আইনি মালিকানা ও ধারাবাহিকতার ভিত্তিতে ১০০ নম্বরের যাচাইকরণ শেষে পণ্য ও সেবা তালিকাভুক্ত করা হয়। এআই-চালিত শর্টলিস্টিং ও অভিজ্ঞ পরামর্শকদের সরাসরি যাচাইয়ের মাধ্যমে প্রতিষ্ঠানটি এন্টারপ্রাইজ সফটওয়্যার, এআই অটোমেশন, এজেন্টিক ওয়ার্কফ্লো এবং পেশাদার আইটি সেবা আন্তর্জাতিক বাজারে উপস্থাপন করছে। অন্যদিকে, ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসি (ডিসিএল) গাজীপুরের কালিয়াকৈর হাই-টেক সিটিতে অবস্থিত আধুনিক কারখানার মাধ্যমে প্রোটোটাইপ ও পাইলট রান থেকে শুরু করে বৃহৎ পরিসরে ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনের সক্ষমতা তুলে ধরছে। প্রতি ফ্লোর ২০ হাজার বর্গফুট আয়তনের এ কারখানায় এসএমটি, পিসিবিএ, ইএমএস, ওইএম ও ওডিএম ম্যানুফ্যাকচারিংয়ের পাশাপাশি পিসিবি ইঞ্জিনিয়ারিং ও ডিএফএম, কম্পোনেন্ট সোর্সিং, এসকেডি/সিকেডি অ্যাসেম্বলি এবং প্রোডাক্ট টেস্টিং সেবা প্রদানের সক্ষমতা রয়েছে। প্যানাসনিক এনপিএম-ডব্লিউ২ হাই-প্রিসিশন পিক অ্যান্ড প্লেস মেশিন, নাইট্রোজেন-অ্যাসিস্টেড রিফ্লো সোল্ডারিং এবং অ্যাডভান্সড এক্স-রে পিসিবি ইন্সপেকশন প্রযুক্তিসমৃদ্ধ এ কারখানার মাধ্যমে কম্পিউটিং ও আইসিটি, পাওয়ার ইলেকট্রনিক্স, লাইটিং, অটোমোটিভ, সিকিউরিটি ও সার্ভেইল্যান্স এবং কনজিউমার ইলেকট্রনিক্স খাতের দেশি-বিদেশি ব্র্যান্ডকে সেবা দেওয়া হচ্ছে। প্রদর্শনীর প্রথম দিনের কার্যক্রমের মধ্য দিয়ে ড্যাফোডিলের প্রযুক্তি সেবা ও ইলেকট্রনিক্স উৎপাদন সক্ষমতা আন্তর্জাতিক ব্যবসায়িক পরিমণ্ডলে তুলে ধরার পাশাপাশি সম্ভাব্য ক্রেতা ও সোর্সিং পার্টনারদের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে। প্রদর্শনীর ১৬ ও ১৭ নভেম্বর প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ড্যাফোডিল প্যাভিলিয়নে বি-টু-বি আলোচনা ও প্রযুক্তি প্রদর্শনী অব্যাহত থাকবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
খাগড়াছড়ি কুজেন্দ্র মল্লিকা কলেজের সামনে ২০ পিছ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
বাগমারায় বিভিন্ন মামলার ৭ রাজনৈতিক নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
গৌরবের ১৪ নভেম্বর, ভূরুঙ্গামারীকে দেশের প্রথম হানাদারমুক্ত উপজেলা স্বীকৃতির দাবি
বাউফলে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হাত-পা উদ্ধারের তিন দিন পর মিলল রুহুল আমীনের খণ্ডিত মরদেহ, গ্রেপ্তার ২
