|
মাভাবিপ্রবির জার্সি পরে সাইকেল চুরি, পরদিন ফের চুরির সময় আটক
মো. জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি
|
![]() মাভাবিপ্রবির জার্সি পরে সাইকেল চুরি, পরদিন ফের চুরির সময় আটক বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর শহীদ আবরার ফাহাদ হলে সাইকেল চুরির ঘটনা ঘটে। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগোসংবলিত জার্সি পরা এক ব্যক্তিকে সাইকেল নিয়ে যেতে দেখা যায়। এর পরদিন (১১ নভেম্বর) একই ব্যক্তি পুনরায় ক্যাম্পাসে চুরির উদ্দেশ্যে এলে জননেতা আব্দুল মান্নান হলের শিক্ষার্থীরা তাঁকে শনাক্ত করে আটক করেন। পরে তাঁকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদে তিনি চুরির কথা স্বীকার করেন বলে জানা গেছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ বলেন, শিক্ষার্থীরা আটক ব্যক্তিকে প্রক্টর অফিসে নিয়ে এলে স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তাঁকে নিয়ে যায়। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ। এদিকে, ক্যাম্পাসে ধারাবাহিক চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি
সাজেকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা নতুনজয় চাকমার তবে সিদ্ধান্ত মানছে না গণ অধিকার রক্ষা কমিটি
শ্রীবরদীতে মামলার মিথ্যা প্রতিবেদন দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
শতভাগ পাস, টানা দ্বিতীয়বার ময়মনসিংহ বোর্ডে প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ
