|
ঠাকুরগাঁও সরকারি পলিটেকনিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
আব্দুল হাকিম, ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিনিধি
|
![]() ঠাকুরগাঁও সরকারি পলিটেকনিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে ইনস্টিটিউটের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) জনাব প্রকৌশলী মোঃ সহিদুল ইসলাম। সভাপতির বক্তব্যে প্রকৌশলী মোঃ সহিদুল ইসলাম বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ না থেকে দেশের ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় চেতনা সম্পর্কে জানতে হবে। দেশপ্রেম, ঐক্য ও দায়িত্ববোধ ধারণ করে নিজেদের দক্ষ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে রচনা প্রতিযোগিতার মতো সহশিক্ষামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভায় দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য এবং জাতীয় জীবনে এর গুরুত্ব তুলে ধরা হয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ইতিহাসচর্চা, দেশপ্রেম ও জাতীয় চেতনা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১০৫ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার
দুবাইতে বিশ্বের সবচেয়ে দামী আলোকচিত্র পুরস্কার (হিপা) জিতলেন বাংলাদেশী
ঠাকুরগাঁও সরকারি পলিটেকনিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
নজরুল বিশ্ববিদ্যালয় বিজনেস ক্লাবের চতুর্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা, সভাপতি নয়ন সম্পাদক অপর্ণা
মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি
কুড়িগ্রামে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
সাজেকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা নতুনজয় চাকমার তবে সিদ্ধান্ত মানছে না গণ অধিকার রক্ষা কমিটি
শ্রীবরদীতে মামলার মিথ্যা প্রতিবেদন দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
