ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬ ● ৩০ কার্তিক ১৪৩৩
শ্রীবরদী সীমান্তের হারিয়াকোনা থেকে বিপুল পরিমাণ ভারতীয় বডি স্প্রে আটক
রাকিবুল হাসান খোকন,শেরপুর
প্রকাশ: Sunday, 15 November, 2026, 5:00 PM

শ্রীবরদী সীমান্তের হারিয়াকোনা থেকে বিপুল পরিমাণ ভারতীয় বডি স্প্রে আটক

শ্রীবরদী সীমান্তের হারিয়াকোনা থেকে বিপুল পরিমাণ ভারতীয় বডি স্প্রে আটক

শেরপুরের শ্রীবরদী সীমান্তের হারিয়াকোনা থেকে মালিক বিহীন পরিত্যক্ত বিপুল পরিমাণ ভারতীয় বডি স্প্রে আটক করেছে বিজিবি। 

১৫ ই নভেম্বর গভীর রাতে ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহ ব্যাটেলিয়নের কর্ণজোড়া বিওপির টহল কমান্ডার নায়েক আব্দুর রহিম খানের নেতৃত্বে বিজিবির একটিটহল দল উত্তর ভারতের মেঘালয় রাজ্য ঘেষা ১০৯৪ সীমান্ত পিলারের বাংলাদেশের অভ্যন্তরে হারিয়াকোনা নামক এলাকায় চোরাচালানবিরোধি অভিযান চালিয়ে পার্শ্ববর্তী ভারত হতে অবৈধভাবে আনা কসমেটিকস বডি স্প্রে ডেনভার ৩৫৯৩ পিস মালিকবিহীন অবস্থায় জব্দ করে ।

তবে বিজিবির দাবি তাদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। জব্দকৃত ভারতীয় বডি স্প্রের আনুমানিক সিজার মূল্য ১৭ লক্ষ্য ,৯৬, হাজার ৫ শত টাকা। ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো নুরল আজিম বায়েজিদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রবিবার বিকেলে সত্যতা নিশ্চিত করে বলেন
সীমান্তে বিজিবির টহল ও নজরদারি আগের চেয়ে বাড়ানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status