ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬ ● ৩০ কার্তিক ১৪৩৩
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলমের ৪ দিনের রিমান্ড
মো.মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম
প্রকাশ: Sunday, 15 November, 2026, 4:52 PM
সর্বশেষ আপডেট: Sunday, 15 November, 2026, 4:56 PM

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলমের ৪ দিনের রিমান্ড

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলমের ৪ দিনের রিমান্ড

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও দলটিকে পুনর্বাসনের পরিকল্পনায় সম্পৃক্ত থাকার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৫ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্তের স্বার্থে এসপি জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

জাহাঙ্গীর আলম নরসিংদী জেলার শিবপুর থানার চাঁদাপাশা গ্রামের মো. জিন্নাত আলীর ছেলে। তিনি চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার চট্টগ্রাম পুলিশ অফিসার্স মেসে বসবাস করতেন।

এর আগে শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে নগরের হালিশহর এলাকার জেলা পুলিশ লাইনস অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ, দলটিকে পুনর্বাসনের পরিকল্পনা এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী জানিয়েছেন, জাহাঙ্গীর আলমের জব্দ করা মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষায় আওয়ামী লীগকে ডিসেম্বরের মধ্যে পুনর্বাসনের পরিকল্পনা এবং জীবন বাজি রেখে মাঠে নামার বিষয়ে বার্তা পাওয়া গেছে বলে প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে। এসব অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status