|
রামগঞ্জ পৌরকর মেলা ও ফ্রি চিকিৎসাসেবা উদ্ভোধন
শাহে ইমরান,রামগঞ্জ
|
![]() রামগঞ্জ পৌরকর মেলা ও ফ্রি চিকিৎসাসেবা উদ্ভোধন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাজী অফিসার কাজী আতিকুর রহমানের সভাপতিত্বে এবং পৌর প্রশাসনিক কর্মর্কতা জাকির হোসেন হেলালের উপস্থাপনায় পৌর পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত পৌর কর মেলা ও ফ্রি চিকিৎসাসেবা উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগঞ্জ আসনের এমপি সাহাদাত হোসেন সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ( ভুমি) জিয়াইল হক,স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ খন্দকার মোস্তাক আহম্মেদ, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ মনোয়ার হোসেন,সাবেক সাধারন সম্পাদক আব্দুর রহিম ভিপি,পৌর বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ কামরুজ্জামান,সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু,আবুল বাসার সতু, তোফাজ্জল হোসেন বাচ্চু, আলমগীর হোসেন ( মিয়া আলমগীর) উপজেলা যুবদলের আহবায়ক কবির হোসেন কানন,সদস্য সচিব আব্দুস ছাত্তার মজুমদার পৌর যুবদলের আহবায়ক জামাল হোসেন পাটোয়ারী,সদস্য সচিব মিজান ভুইয়া প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি সাহাদাত হোসেন সেলিম বলেন, পৌর এলাকাতে যানজট নিরসনে নানামুখি উন্নয়নের পরিকল্পনা গ্রহন করা হয়েছে।আগামী কয়েক মাসের মধ্যে উন্নয়নের কাজ দৃশ্যমান হবে। পৌরসভাতে মডেল পৌরসভা গঠনে পৌরবাসীকে পৌরকর পরিশোধ করার পাশাপাশি সার্বিক কাজে এগিয়ে আসতে হবে। মাদক ব্যবসায়ী,মাদকসেবীসহ নানা অপরাধে অপরাধীদের আইনের হাতে সোর্পদ করতে হবে। তারেক রহমানের নির্বাচনী ইস্তেহার ফ্যামিলি কার্ড বিতরনে তথ্য সংগ্রহকারীগন বসত ঘরে যাওয়া শুরু করেছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
খাগড়াছড়ি কুজেন্দ্র মল্লিকা কলেজের সামনে ২০ পিছ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
গৌরবের ১৪ নভেম্বর, ভূরুঙ্গামারীকে দেশের প্রথম হানাদারমুক্ত উপজেলা স্বীকৃতির দাবি
বাউফলে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হাত-পা উদ্ধারের তিন দিন পর মিলল রুহুল আমীনের খণ্ডিত মরদেহ, গ্রেপ্তার ২
দীর্ঘ পাঁচ ঘন্টা পর চাঁদপুর-শরীয়তপুর নৌরোটে ফেরি চলাচল স্বাভাবিক
