|
চাঁদপুর বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের নবীন বরণ
শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে: এমপি মানিক
মোঃ আরিফুল ইসলাম, চাঁদপুর
|
![]() শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে: এমপি মানিক তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষাজীবন মানুষের ভবিষ্যৎ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এ সময়কে কাজে লাগিয়ে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, পাশাপাশি নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে এবং দেশ ও জাতির কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগাতে হবে। তিনি আরো বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। একটি শিক্ষিত, দক্ষ ও নৈতিকতাসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম ও ঐতিহ্য ধরে রেখে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে। মাদক, ইভটিজিং ও সব ধরনের অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে নিজেদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। কলেজের শিক্ষক সবিতা বিশ্বাসের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন। বক্তব্য রাখেন ২য় বর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান ও ১ম বর্ষের সাউদা আক্তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহসিন মজুমদার লিটন, মো. সালমান শেখ, ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল মাল, সাধারণ সম্পাদক আলমগীর পাটওয়ারী, চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমান হোসেন গাজী, বর্তমান আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী, সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
খাগড়াছড়ি কুজেন্দ্র মল্লিকা কলেজের সামনে ২০ পিছ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
দীর্ঘ পাঁচ ঘন্টা পর চাঁদপুর-শরীয়তপুর নৌরোটে ফেরি চলাচল স্বাভাবিক
গৌরবের ১৪ নভেম্বর, ভূরুঙ্গামারীকে দেশের প্রথম হানাদারমুক্ত উপজেলা স্বীকৃতির দাবি
বাউফলে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হাত-পা উদ্ধারের তিন দিন পর মিলল রুহুল আমীনের খণ্ডিত মরদেহ, গ্রেপ্তার ২
