|
ফুলবাড়ীতে ৭৯ বোতল এসকাফসহ দুই যুবক গ্রেপ্তার
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
|
![]() ফুলবাড়ীতে ৭৯ বোতল এসকাফসহ দুই যুবক গ্রেপ্তার রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার সদর ফুলবাড়ী ইউনিয়নের উত্তর বিদ্যাবাগিশ গ্রামে তাঁদের বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওই গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে সুমন মিয়া (২২) ও অমিত হাসান (২০)। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই দুই যুবকের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় বাড়ির উত্তর দুয়ারি টিনের শয়নকক্ষের একটি খাটের নিচ থেকে ৭৯ বোতল এসকাফ উদ্ধার করা হয়। পরে তাঁদের গ্রেপ্তার করা হয়। ওসি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলবাড়ী থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
খাগড়াছড়ি কুজেন্দ্র মল্লিকা কলেজের সামনে ২০ পিছ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
গৌরবের ১৪ নভেম্বর, ভূরুঙ্গামারীকে দেশের প্রথম হানাদারমুক্ত উপজেলা স্বীকৃতির দাবি
বাউফলে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হাত-পা উদ্ধারের তিন দিন পর মিলল রুহুল আমীনের খণ্ডিত মরদেহ, গ্রেপ্তার ২
দীর্ঘ পাঁচ ঘন্টা পর চাঁদপুর-শরীয়তপুর নৌরোটে ফেরি চলাচল স্বাভাবিক
