ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩
ছেলে-বউয়ের সঙ্গে অভিমান, পরনের শাড়িতেই ঝুললেন মা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 30 March, 2022, 7:34 PM

ছেলে-বউয়ের সঙ্গে অভিমান, পরনের শাড়িতেই ঝুললেন মা

ছেলে-বউয়ের সঙ্গে অভিমান, পরনের শাড়িতেই ঝুললেন মা

চট্টগ্রামের চন্দনাইশে ছেলে ও ছেলের বউয়ের সঙ্গে অভিমান করে লায়লা বেগম নামে এক বৃদ্ধা নিজের পরনের শাড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার বিকেলে উপজেলার বৈলতলী ইউনিয়নের পশ্চিম বৈলতলী কালা মিয়া মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। তবে বিষয়টি জানাজানি হয় বুধবার সকালে। নিহত লায়লা বেগম একই বাড়ির বজল আহমদের স্ত্রী।

পরিবারের বরাতে পুলিশ জানায়, লায়লা বেগমের সঙ্গে পরিবারে বিভিন্ন বিষয়ে কলহ চলছিল। এর জেরে মঙ্গলবার বিকেলের কোনো একসময় রান্নাঘরের বিমের সঙ্গে নিজের পরনের শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

স্বজনরা জানান, মায়ের সঙ্গে ছেলে ও বউয়ের সম্পর্ক তেমন ভালো ছিল না। এ কারণেই তিনি অভিমান করে আত্মহত্যা করে থাকতে পারেন।

চন্দনাইশ থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status