ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩
পাকিস্তানের হারে ছয়ে উঠে এল বাংলাদেশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 30 March, 2022, 3:08 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 30 March, 2022, 3:09 PM

পাকিস্তানের হারে ছয়ে উঠে এল বাংলাদেশ

পাকিস্তানের হারে ছয়ে উঠে এল বাংলাদেশ

মঙ্গলবার লাহোরে সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার কাছে ৮৮ রানে হেরে গেছে পাকিস্তান। ঘরের মাঠে বাবর আজমদের এই হার শাপেবর হয়ে ধরা দিয়েছে বাংলাদেশ দলের কাছে। আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। সপ্তম স্থান থেকে এখন ষষ্ঠ স্থানে উঠে এসেছে টাইগাররা। পাকিস্তানের পরাজয়েই বাংলাদেশের এই উন্নতি হয়েছে।

সিরিজ শুরুর আগে পাকিস্তানের রেটিং ছিল ৯৩। বাংলাদেশেরও রেটিং ছিল ৯৩। কিন্তু পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকায় পাকিস্তান ছয় নম্বরে ছিল। গতকাল র‌্যাংকিংয়ের তিন নম্বর দল অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় বাবর আজমদের দল। তাতেই রেটিং পয়েন্ট হারিয়েছে পাকিস্তান। তাদের রেটিং পয়েন্ট এখন ২৫৯০, যেখানে বাংলাদেশের রয়েছে ৩৩৫০। তাই ছয় নম্বরে আছে বাংলাদেশ, পাকিস্তান সাতে।

পাকিস্তান এই সিরিজে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলে সাতে পড়ে থাকতে হবে অনেকদিন। সিরিজটা হারলেও তাদের সাতে থাকতে হবে। তবে সিরিজটা জিতলে আবারও ছয়ে উঠে আসতে পারবে। আগামীকাল ৩১ মার্চ ও ২ এপ্রিল সিরিজের বাকি দুটি ওয়ানডেতে মুখোমুখি হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ দল। ২-১ এ সিরিজ জিতে নেয় তামিম ইকবালের দল। ওয়ানডের এই ধারাবাহিক সাফল্যের ফলটা এখন পাচ্ছে টাইগাররা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status