ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩
জেনারেল ইবরাহিমের অবস্থা সংকটাপন্ন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 30 March, 2022, 3:06 PM

জেনারেল ইবরাহিমের অবস্থা সংকটাপন্ন

জেনারেল ইবরাহিমের অবস্থা সংকটাপন্ন

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের, বীর প্রতীক, অবস্থা সংকটাপন্ন। তার ব্রেইন স্ট্রোক হয়েছে। তিনি বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল তথা সিএমএইচে চিকিৎসাধীন আছেন।

সাবেক সেনা কর্মকর্তা ও প্রবীণ রাজনীতিক সৈয়দ মুহাম্মদ ইবরাহিম এখন সংকটাপন্ন অবস্থায় আছেন বলে জানিয়েছেন কল্যাণ পার্টির যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল হাসান সাকিব। আজ বুধবার, ৩০ মার্চ দুপুরে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

সাকিব বলেন, ডিওএইচএসের বাসায় গতকাল মঙ্গলবার, ২৯ মার্চ সকালে অসুস্থ হয়ে পড়লে জেনারেল ইবরাহিমকে সিএমএইচে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের এইচডিইউ তথা হাই ডিপেনডেনসি ইউনিটে চিকিৎসাধীন আছেন তিনি।

কল্যাণ পার্টির এ নেতা বলেন, জেনারেল ইবরাহিম ব্রেইন স্ট্রোক করেছেন। তিনি সংকটাপন্ন অবস্থায় আছেন। আজ বুধবারই তার ব্রেইনে রিং পড়ানোর কথা রয়েছে। পরিবারের পক্ষ থেকে দেশপ্রেমিক এ সেনা কর্মকর্তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status