ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩
ঢাকাই ছবিতে নায়িকা হচ্ছেন এমবিবিএস ডাক্তার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 30 March, 2022, 3:03 PM

ঢাকাই ছবিতে নায়িকা হচ্ছেন এমবিবিএস ডাক্তার

ঢাকাই ছবিতে নায়িকা হচ্ছেন এমবিবিএস ডাক্তার

‘পাপ’ শিরোনামে নতুন একটি সিনেমা করতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। সৈকত নাসিরের পরিচালনায় এতে অভিনয় করবেন চিত্রনায়ক জিয়াউল রোশান, চিত্রনায়িকা ববি হক। তবে ছবিটির আরেক নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে ছিলো ধূয়াশা।

অবশেষে জানা গেলো, ছবিটির নায়িকা হচ্ছেন জাকিয়া কামাল মুন, যিনি পেশায় একজন চিকিৎসক অর্থাৎ এমবিবিএস ডাক্তার। তার ডাক নাম মাহা। ‘পাপ’-এর মাধ্যমেই নায়িকা হিসেবে অভিষিক্ত হতে যাচ্ছেন চিকিৎসক মাহা।
বিজ্ঞাপন

জাজ জানায়, শুধু রূপে ও মেধায় নয়, উচ্চতাতেও প্রতিষ্ঠানটির আবিষ্কৃত অন্য নায়িকাদের চেয়ে এগিয়ে মাহা। লম্বায় সে ৫ ফিট ৭ ইঞ্চি।

নির্মাতা সৈকত নাসির বলেন, ‘অনেকদিন পর জাজের কাজ করছি। আজিজ ভাই (প্রযোজক) চিত্রনাট্য লিখেছেন, এটা আরও আনন্দের। এ সিনেমায় ববি ও রোশান অভিনয় করছেন প্রধান দুটি চরিত্রে। থাকছেন মাহাসহ আরও একজন নতুন নায়িকা।’

এদিকে প্রযোজনা প্রতিষ্ঠান জাজের প্রথম আবিষ্কার ছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। প্রতিষ্ঠানটির হাত ধরেই সিনে জগতে এসেছেন নুসরাত ফারিয়াসহ বেশ কয়েকজন। সর্বশেষ এই তালিকায় নাম এলো মাহার।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status