ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩
ভাইরাল ভিডিও স্থানীয়দের হাতে হাতে
চেয়ারম্যানের ফেনসিডিল সেবনের ভিডিও নিয়ে তোলপাড়
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 30 November, 2021, 8:10 AM

চেয়ারম্যানের ফেনসিডিল সেবনের ভিডিও নিয়ে তোলপাড়

চেয়ারম্যানের ফেনসিডিল সেবনের ভিডিও নিয়ে তোলপাড়

কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যান সফর উদ্দিনের ফেনসিডিল সেবনের ভিডিও ফাঁস হয়েছে। সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ওই চেয়ারম্যানের ফেনসিডিল সেবনের সেই ভাইরাল ভিডিও এখন স্থানীয়দের হাতে হাতে পৌঁছে গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, দলীয় মনোনয়ন লাভের জন্য বর্তমান চেয়ারম্যান সফর আলী ঢাকায় অবস্থান করছেন। তার ঢাকায় অবস্থানকালীন পাটিকাবাড়ীসহ আশপাশের গ্রামের মানুষের ফোনে চেয়ারম্যানের ফেনসিডিল সেবনের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। ১ মিনিট ৪ সেকেন্ড ও ১ মিনিট ৩৫ সেকেন্ডের দুটি ভিডিও ক্লিপে চেয়ারম্যান সফর উদ্দীনের ফেনসিডিল সেবনের ভিডিও ক্লিপ ভাইরাল হয়। পাটিকাবাড়ী ইউপি চেয়ারম্যান ছাড়াও তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দলীয় মনোনয়ন লাভের জন্য তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।

এরমধ্যে, পাটিকাবাড়ীসহ এলাকাবাসীর ফোনে চেয়ারম্যানের ফেনসিডিল সেবনের দুটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা তদন্তপূর্বক তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী জানান, অফিসে বসে মাদক সেবন কাম্য নয়। এটি বরদাশত করা হবে না এবং দলীয় ফোরামের সিদ্ধান্ত মতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ইউপি চেয়ারম্যান সফর উদ্দীন অস্বীকার করে বলেন, এটা কে বা কারা ভিডিও বানিয়েছে তা আমার জানা নেই। আমি ভিডিওটি দেখি নাই, তবে শুনছি।

২০১১ সাল থেকে টানা দুইবার আওয়ামী লীগ নেতা সফর আলী চেয়ারম্যান নির্বাচিত হন। চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য নির্বাচনে এবারও দলীয় মনোনয়ন পেতে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status