ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬ ● ৩ অগ্রহায়ণ ১৪৩৩
মানিকগঞ্জে ২০ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
মোহাম্মদ ইউনুস আলী, মানিকগঞ্জ
প্রকাশ: Monday, 29 November, 2021, 7:35 PM

মানিকগঞ্জে ২০ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

মানিকগঞ্জে ২০ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

৩য় ধাপের ইউপি নির্বাচনে মানিকগঞ্জের ১০ ইউনিয়নে আট ইউনিয়নের ২০ চেয়ারম্যান প্রার্থী জামানত হারিয়েছেন। ভাড়ারিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন করা ১২ জনের ১০ প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) ভাড়ারিয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মো. ইমতিয়াজ আলম এ তথ্য নিশ্চিত করেন। গত রবিবার (২৮ নভেম্বর) ভোটগ্রহণ হয়েছে মানিকগঞ্জের সদর উপজেলার ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।    নির্বাচনের বে-সরকারী ফলাফল ঘোষণা করেছেন সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা।

মানিকগঞ্জ জেলার পুটাইল ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী আব্দুল জলিল, নবগ্রামে স্বতন্ত্র নুরুল ইসলাম নুরু, দিঘী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী নুসরাত ইসলাম নুপুর, স্বতন্ত্র মতিয়ার রহমান, আটিগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের আতোয়ার রহমান, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের মঞ্জুরুল আলম, বিদ্রোহী মো. গাজী সালাউদ্দিন টিটু, কৃষ্ণপুরে জাতীয় পার্টির আনোয়ার হোসেন, ইসলামী আন্দোলনের মাহমুদুল মোস্তফা, স্বতন্ত্র মো. জাবেদ আলী সরকার এবং ভাড়ারিয়া ইউনিয়নে বিদ্রোহী আব্দুল কাদের, সিরাজুল ইসলাম, সিদ্দিক খান, সাইফুল হক, সামসুল হক সাগর, দেলোয়ার হোসেন, আবুল খান দীপক, বিদ্রোহী জাফর ইমাম শাহজাদা, সাহিদ হোসাইন এবং স্বতন্ত্র প্রার্থী বাদশাহ মিয়ার জামানত বাজেয়াপ্ত হয়।  নির্বাচনি এলাকার মোট ভোটের আট শতাংশের কম ভোট পেলে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।

৩য় ধাপের  নির্বাচনে ১০ ইউনিয়নের মধ্যে ২টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, ৬টি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থ জয়লাভ করেন,     আটটিতেই নৌকার প্রার্থীরা বাকি দুটিতে বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status