ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
ঠাকুরগাঁও ভোট কেন্দ্রে ভয়াবহ সংঘর্ষে নিহত ৩
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: Monday, 29 November, 2021, 3:41 PM
সর্বশেষ আপডেট: Monday, 29 November, 2021, 3:46 PM

ঠাকুরগাঁও ভোট কেন্দ্রে ভয়াবহ সংঘর্ষে নিহত ৩

ঠাকুরগাঁও ভোট কেন্দ্রে ভয়াবহ সংঘর্ষে নিহত ৩

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ভোট গণনায় কারচুপির অভিযোগ ও ফলাফলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিতে তিনজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।

রবিবার রাত ১০টার দিকে উপজেলার ৩ নম্বর খনগাঁও ইউনিয়নের ঘিডোব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলেই একজন মারা গেছেন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অপর দুজন মারা যান।
নিহতরা হলেন-ঘিডোবপুর গ্রামের সাহাবলি আহম্মেদ (৩৫), মোজাহারুল ইসলাম (৪০) ও অবিনাশ চন্দ্রের ছেলে আদিত্য (২০)। তবে প্রশাসন একজনের মৃত্যুর খবর নিশ্চিত করলেও সরেজমিনে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

আহতরা হলেন-উপজেলার ঘিডোর গ্রামের অবিলাশের ছেলে অমিত রায়, জহুরুলের ছেলে সবুজ আলী, তমিউদ্দীনের ছেলে সুজা আহম্মেদ, আব্দুল বাকির স্ত্রী রহিমা বেগম ও খনগাঁও গ্রামের তৈয়বুর রহমানের ছেলে রাব্বানী। তারা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া দু’জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কথা হয় পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সঙ্গে। তিনি গুলিতে একজন নিহত ও চারজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status