ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশের ব্যাটিং ধসে পাকিস্তানের লক্ষ্য ২০২
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 29 November, 2021, 3:37 PM

বাংলাদেশের ব্যাটিং ধসে পাকিস্তানের লক্ষ্য ২০২

বাংলাদেশের ব্যাটিং ধসে পাকিস্তানের লক্ষ্য ২০২

সফরকারী পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১১৪ রানের ইনিংস খেলেছিলেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার লিটন কুমার দাস। দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত ব্যাট করেছেন লিটন, হাঁকিয়েছেন অর্ধশত। তবে অন্য ব্যাটারদের ব্যর্থতায় বাংলাদেশের সংগ্রহটা বড় হয়নি।

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ গুটিয়ে গেছে ১৫৭ রানে। ৬ উইকেটে ১৫৩ থেকে ১৫৭ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। শেষ তিন উইকেট তো পড়েছে শূন্য রানেই। লিটন খেলেছেন ৫৯ রানের ইনিংস। অভিষেক ম্যাচে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়া ইয়াসির আলী রাব্বি করেছিলেন ৩৬ রান। সাইফ হাসান করেছেন ১৮ রান।

পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি ৩২ রানে নিয়েছেন ৫টি উইকেট। এছাড়া সাজিদ খান দখল করেছেন তিন উইকেট। হাসান আলীর শিকার দুই উইকেট।

প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৩৩০ রান। জবাবে পাকিস্তান অলআউট হয় ২৮৬ রানে। প্রথম ইনিংসে ৪৪ রানে এগিয়ে থাকায় বাংলাদেশের লিড ২০১ রান। তাই এই টেস্টে জয়ের জন্য পাকিস্তানের দরকার ২০২ রান, বাংলাদেশের দরকার ১০ উইকেট।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status