ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৭ মে ২০২৬ ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
চিরিরবন্দরে সড়কে দূধর্ষ ডাকাতি
মাহাফুজুল ইসলাম আসাদ: চিরিরবন্দর, দিনাজপুর
প্রকাশ: Thursday, 15 July, 2021, 9:12 PM

চিরিরবন্দরে সড়কে দূধর্ষ ডাকাতি

চিরিরবন্দরে সড়কে দূধর্ষ ডাকাতি

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বেলতলী বাজার হতে কুতুবডাঙ্গা ভায়া উচিতপুর সড়কের বানিযুগি রেলগেটের দক্ষিণে যুগির ডাঙ্গা মাঠের উত্তরে মন্দিরের মোড়ে ১৪ জুলাই বুধবার দিবাগত রাত আনুমানিক রাত ১০ ঘটিকায় দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়। 

ডাকাত দল, জামাল হোসেন নামের এক ক্ষুদ্র ব্যবসায়িকে পথ আটকিয়ে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি কুঁপিয়ে গুরুতর আঘাত করে, পায়ের রগ কেঁটে দেওয়াসহ হাতের আঙ্গুলগুলো ভেঙ্গে দিয়ে মৃত ভেবে ফেলে দিয়ে বাইসাইকেল ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। ডাকাত দল চলে যাওয়ার পর আহত ব্যবসায়ি হামাগুড়ি দিয়ে ইছামতি নদী পার হয়ে পূর্বদিকে ক্ষয়জাপুর গ্রামে যায়। 

 সময় মোটরসাইকেল যোগে বাজার থেকে বাড়িতে ফেরা ওই গ্রামের একজন হিন্দু যুবক পথিমধ্যে উলঙ্গ অবস্থায় ওই ব্যবসায়িকে রাস্তার মধ্যে হুমড়ি খেয়ে পরে থাকতে দেখে ভয়ে মোটরসাইকেল ঘুরিয়ে লোকালয়ে এসে চিৎকার করে। এসময় স্থানীয় লোকজন  এগিয়ে গিয়ে ওই ব্যবসায়িকে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এ্যাম্বুলেন্স যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। 

রোগীর স্বজন আলামিন জানায়, "রোগির অবস্থা আশংকাজনক। অপারেশন থিয়েটারে অপারেশন চলছে, জ্ঞান ফেরেনি। শরীরে রক্ত না থাকায় প্রচুর রক্ত দিতে হচ্ছে"। ওই স্বজন আরো জানান তিনি উপজেলার আমতলি বাজার থেকে আব্দুলপুর ইউনিয়নের বাজে দিঘারণ গ্রামের নিজ বাড়িতে  ফিরছিলেন, তিনি উপজেলার বিভিন্ন হাটে পিঁয়াজের চারা (পুলি) বিক্রি করেন। অন্য সময়ে কাঁচামাল, কচু বিক্রি করতেন"। ওই ঘটনার পর রাতেই চিরিরবন্দর থানার এসআই শাহআলমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকারি লোকজনের সঙ্গে কথা বলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status