ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৭ মে ২০২৬ ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভটভটি-মোটরসাইকেলের সংঘর্ষ, ঝরল ২ প্রাণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 15 July, 2021, 9:11 PM

ভটভটি-মোটরসাইকেলের সংঘর্ষ, ঝরল ২ প্রাণ

ভটভটি-মোটরসাইকেলের সংঘর্ষ, ঝরল ২ প্রাণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বৃহস্পতিবার দুপুরে ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে কমিউনিটি সেন্টারের দুই কর্মী নিহত হয়েছেন।  উপজেলার রহনপুর-আড্ডা সড়কের বড়দাদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালার মুখলেসুর রহমানের ছেলে মজিবুর রহমান ও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মকরমপুর গ্রামের রাবজুল হকের মেয়ে রুবিনা খাতুন।

পুলিশ, ফায়ার সার্ভিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা যায়, রহনপুর থেকে নওগাঁগামী একটি ভটভটির সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক মজিবুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা মোটরসাইকেলের আরেক আরোহী রুবিনা খাতুনকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে তারও মৃত্যু হয়।

গোমস্তাপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সাত্তার আলী জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত অবস্থায় রুবিনাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়। তবে আরেকজন ঘটনাস্থলেই মারা গেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ পারভেজ বলেন, হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি করা হয় রুবিনাকে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করার পর তার মৃত্যু হয়।

গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস জানান, লাশের ময়নাতদন্তের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভটভটি চালকের নাম-ঠিকানা পাওয়া গেছে। নিহতরা একটি কমিউনিটি সেন্টারে একসঙ্গে কাজ করতেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status