ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
ময়মনসিংহে বিদেশী পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 23 December, 2020, 8:38 PM

ময়মনসিংহে বিদেশী পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহে বিদেশী পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহ শহরতলীর খাগডহড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিদেশী পিস্তলসহ তাহসিন আহম্মেদ শাওন (২২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।


বুধবার দুপুরে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ শাহ কামাল আকন্দ। তিনি জানান, মঙ্গলবার বিকেলে শহরতলীর খাগডহর এলাকায়  মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী তাহসিন আহম্মেদ শাওন (২২) নামে একজনকে গ্রেফতার করা হয়। সে ভালুকা উপজেলার পৌর শহরের শিমুলতলা এলাকার বাসিন্দা  রুহুল আমীন খানের ছেলে। গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামীকে বুধবার দুপুরে আদালতে ৭ দিনের রিমান্ড চেয়ে সোর্পদ করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status