ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
ঝিনাইদহে সচিবালয়ের সাথে পদবী বৈষম্য নিরসনকল্পে কলম বিরতি ও অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 23 December, 2020, 8:37 PM

ঝিনাইদহে সচিবালয়ের সাথে পদবী বৈষম্য নিরসনকল্পে কলম বিরতি ও অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত

ঝিনাইদহে সচিবালয়ের সাথে পদবী বৈষম্য নিরসনকল্পে কলম বিরতি ও অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত

সচিবালয়ের সাথে পদবী বৈষম্য নিরসনকল্পে সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে ঝিনাইদহে কলম বিরতি ও অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ ঝিনাইদহ জেলার শাখার আয়োজনে স্থানীয় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে বুধবার সকাল ৯টায় কলম বিরতি ও অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

“এক দফা এক দাবী, বৈষম্যহীন পদ-পদবী” “স্বাধীন দেশ স্বাধীন মত,সকল দপ্তরে অভিন্ন পদ”এই শ্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সকাল ৯টা থেকে ১১ টা পর্যন্ত জেলার অর্ধশতাধিক উচ্চমান সহকারী এ কলম বিরতি ও অবস্থান কর্মসূচীতে অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন  বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ ঝিনাইদহ জেলার শাখার সভাপতি আইনাল হক,সাধারন সম্পাদক জামিন উদ্দীন,আইসিটি সম্পাদক তুষার কান্তি দাস,সমাজ কল্যাণ সম্পাদক মতিয়ার রহমান,আমিরুল ইসলাম,আবু সাঈদ, নাজমা খাতুন,ছানোয়ার হোসেন,এস এম সোহেল রানা প্রমূখ। অবস্থান কর্মসূচীতে উচ্চমান সহকারীগন, সচিবালয়ের সাথে পদবী বৈষম্য নিরসনকল্পে সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবী জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status