ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৩ মে ২০২৬ ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাঙ্গুনিয়ায় বিনামূল্যে ফ্রী চিকিৎসাসেবা প্রদান করেন ব্রাইট স্টার ক্লাব
দেলোয়ার হোসাইন রোশাই
প্রকাশ: Sunday, 1 November, 2020, 12:48 PM

রাঙ্গুনিয়ায় বিনামূল্যে ফ্রী চিকিৎসাসেবা প্রদান করেন ব্রাইট স্টার ক্লাব

রাঙ্গুনিয়ায় বিনামূল্যে ফ্রী চিকিৎসাসেবা প্রদান করেন ব্রাইট স্টার ক্লাব

পবিত্র ঈদ-এ- মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিনামূল্যে (খতনা, কর্ণছেদন, ব্লাড গ্রুপ,ডায়াবেটিস নির্নয়সহ) দিনব্যাপী ফ্রী চিকিৎসাসেবা প্রদান করেন ধর্মীয় ও সামাজিক সংগঠন পশ্চিম পোমরা ব্রাইট ষ্টার ক্লাব। শনিবারে (৩১ অক্টোবর) পশ্চিম পোমরা নবাবী পাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠ প্রাঙ্গণে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। চিকিৎসা ক্যাম্প উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা মসজিদের খতিব ও পোমরা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা ফজলুল করিম নঈমীর সভাতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন, গাউছিয়া সমিতি,পশ্চিম পোমরা ৫ নং ওয়ার্ড শাখার সভাপতি এম.এ. খালেক (শাবু)।

সংগঠনের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক এস.এম শাহাজাহানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন,পোমরা গাউছিয়া সমিতির সভাপতি অধ্যাপক সাইফুল আলম মাসুদ,ইউপি সদস্য আলমগীর তালুকদার রনি, ডাক্তার মাহাবুবুল আলম মাছুম,গাউছিয়া যুব সমিতি পোমরা শাখার সভাপতি মাওলানা আবদুল গফুর, সংগঠনের সভাপতি ব্যাংকার সালাহ উদ্দীন, সহ সভাপতি রবিউল হোসাইন মুন্না, প্রবাসী সদস্য রেজাউল করিম,সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রানা,অর্থ সম্পাদক মোস্তাফিজুল রহমান আজাদসহ প্রমুখ। পশ্চিম পোমরা ব্রাইট ষ্টার ক্লাবের উপদেষ্টা আলহাজ্ব আবুল হাশেম,আবুল কালাম,আবদুল মালেক মেম্বার, হাজী ইউনুস মিয়া, আবদুল জব্বার সওদাগর,আবুল ফজল মেম্বার, মোঃ ছৈয়দ কালু শাহ, মঈনউদ্দীনসহ মিনহারুল ইসলাম রানা, জয়নাল আবেদীন সাগর, হাফেজ শাকিল, আলীশাহ, মোবারক, রাব্বি, মোস্তফা, আসিফসহ প্রমুখ নেতৃবৃন্দ। ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের শিশু,চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা: নজরুল ইসলাম, ডি.এইচ,ডাব্লিউ, ডি.সি (রাবেতা) ডাঃ মাহাবুবুল আলম মাছুম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের চিকিৎসক ডাঃ নাছির উদ্দীনসহ অনেক খ্যাতিনামা ডাক্তার।


সম্পাদনা:খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status