ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৩ মে ২০২৬ ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
গোপন নয়, স্বস্তিকা কোথায় কী করেছে সবাই জানে: শ্রীলেখা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 1 November, 2020, 12:44 PM

গোপন নয়, স্বস্তিকা কোথায় কী করেছে সবাই জানে: শ্রীলেখা

গোপন নয়, স্বস্তিকা কোথায় কী করেছে সবাই জানে: শ্রীলেখা

‘‌সৃজিতই আমার নামে পোস্টগুলো করিয়েছিলো।’‌ সম্প্রতি ভারতীয় গণমাধ্যম আজকালকে এমনটাই জানিয়েছেন টালিউডের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

সেই পরিচালক সৃজিত মুখার্জি। যিনি শ্রীলেখার বহু পুরোনো বন্ধু ছিলেন বলেই জানা যায়। তাকে নিয়ে হঠাৎ এমন কথা কেন বললেন অভিনেতা শ্রীলেখা? আর, কোন পোস্ট?‌‌

কয়েক মাস আগে শ্রীলেখা একটি ভিডিওতে টালিউডের অনেক অপ্রিয় ঘটনা সামনে এনেছিলেন। তিনি বলেছিলেন, এই ইন্ডাস্ট্রির জন্যেই তার মানসিক অবসাদ শুরু হয়। ভিডিওটি প্রকাশ পাওয়ার পর শ্রীলেখা মিত্রকে অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল। আর সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই জানা গেলো, সেই ‘পুরোনো বন্ধু‌’র সঙ্গে ‌কোনো যোগাযোগ নেই আর।

সেই ভিডিওতে সৃজিত মুখার্জির সম্পর্কে শ্রীলেখা বলেছিলেন, ‘‌বহু পুরোনো বন্ধু। অনেক সময় কাটিয়েছি আমরা। যখন বিখ্যাত হয়নি, তখনো আমি ওর পাশে ছিলাম। কিন্তু পরবর্তীকালে নিজের কোনো ছবিতে ডাকেনি। ডেকেছে স্বস্তিকাকে। যার সঙ্গে তখন সম্পর্ক ছিল।

আর সেই অভিযোগের পরেই সম্ভবত সৃজিত আর কোনো যোগাযোগ রাখেননি শ্রীলেখার সঙ্গে। অভিনেতা স্বস্তিকা মুখার্জি এরপরেই একটি পোস্ট করেছিলেন শ্রীলেখার বক্তব্যকে ভুল প্রমাণ করে।

সেই প্রসঙ্গে শ্রীলেখা জানান, ‘স্বস্তিকার সম্পর্কগুলো তো গোপন নয়। সবাই জানে কোথায় কী করে বেড়িয়েছে। সমস্ত কথাগুলো প্রকাশ্যে চলে আসছে, সেই ভয়েই আমার খামতি খুঁজতে লেগেছিল এবং ভিডিওটার পর থেকেই আমার নামে বলা হয়েছে, আমি মিথ্যাবাদী। আর সেই সমস্ত পোস্ট সৃজিতই করিয়েছিলো।



সম্পাদনা:খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status