ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬ ● ১৬ আশ্বিন ১৪৩৩
হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 1 October, 2026, 4:07 PM

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

বলিউড অভিনেতা হৃতিক রোশনকে শুভেচ্ছা জানালেন তার প্রাক্তন স্ত্রী সুজান খান। বিচ্ছেদের পর হৃতিকের সঙ্গে সম্পর্ক হয় অভিনেত্রী ও গায়িকা সাবা আজাদের। সেই সম্পর্ক পাঁচ বছর পূর্ণ হয়েছে। বিশেষ এ দিনটিতে সাবার সঙ্গে বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নিজের ভালোবাসা প্রকাশ করেছেন হৃতিক। আর এই জুটির বিশেষ দিনে মন্তব্যের ঘরে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতার সাবেক স্ত্রী সুজান খান।

সম্পর্কের পাঁচ বছর পূর্তি উপলক্ষে ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট করেছেন হৃতিক রোশন। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘শুভ ৫ বছর, আমার ভালোবাসা।’

ছবিগুলো প্রকাশ্যে আসার পর থেকেই তা ভক্তদের নজর কাড়ে। মন্তব্যের ঘরে সাধারণ অনুরাগী থেকে শুরু করে অনেকে এই জুটিকে শুভেচ্ছা জানান। তবে সবার নজর কেড়েছে হৃতিকের সাবেক স্ত্রী সুজান খানের মন্তব্য। তিনি লিখেছেন, ‘খুব মিষ্টি, শুভ বছরপূর্তি।’

এর আগে ২০২২ সালে নির্মাতা করণ জোহরের ৫০তম জন্মদিনের অনুষ্ঠানে প্রথমবার প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেন হৃতিক ও সাবা। এরপর থেকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও পারিবারিক আয়োজনে নিয়মিত একসঙ্গে দেখা গেছে তাদের।

গত ডিসেম্বরে হৃতিকের কাজিন ঈশান রোশনের বিয়ের অনুষ্ঠানেও রোশন পরিবারের সঙ্গে উপস্থিত ছিলেন এই তারকা জুটি। এ ছাড়া ঈশানের বিয়ের সময় নতুন বধূ ঐশ্বরিয়া সিংকে পরিবারে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা দিয়েছিলেন সাবা। সেখানে ঐশ্বরিয়াকে সবচেয়ে মিষ্টি ও দয়ালু মানুষদের একজন হিসেবে উল্লেখ করে তিনি লিখেছিলেন, তাদের জীবনের নতুন অধ্যায়ে দুজন যেন ভালো বন্ধু হয়ে থাকেন এবং সহমর্মিতা, রসবোধ ও আনন্দ যেন সবসময় তাদের সঙ্গে থাকে।

উল্লেখ্য, হৃতিক ও সুজান খানের দুই সন্তান রয়েছে, যাদের নাম হৃদান ও হৃহান। বিচ্ছেদের পরও হৃতিক রোশনসহ পুরো পরিবারের সঙ্গে বেশ ভালো ঘনিষ্ঠতা রয়েছে সুজানের। বিশেষ করে হৃতিকের দুই ছেলের সঙ্গেও তার চমৎকার সম্পর্ক রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status