|
বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে লাশ হল নাঙ্গলকোটের কিশোর
ত্বোহা হাসান ভূইয়া স্বাধীন
|
|
বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে লাশ হল নাঙ্গলকোটের কিশোর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর (রবিবার) সকালে বন্ধুদের সাথে ঘুরতে চট্টগ্রামের উদ্দেশ্যে পথ ধরে তানভীর। তবে বিকেল গড়ালেও সে আর বাড়ি ফেরেনি। পরবর্তীতে একই দিন বিকেলে সীতাকুণ্ড এলাকায় রেললাইনের পাশে এক কিশোরের ক্ষতবিক্ষত নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে সীতাকুণ্ড রেলওয়ে (জিআরপি) থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে জিআরপি থানা পুলিশ নিহতের পরিচয় শনাক্ত করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করে। সীতাকুণ্ড রেলওয়ে থানার পুলিশ জানায়, অসাবধানতাবশত রেললাইন পারাপার বা চলন্ত ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। বিষয়টির আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
