|
ভয়ে রাতে ঘুমাতে পারেন না ‘দুষ্টু কোকিল’
নতুন সময় ডেস্ক
|
![]() ভয়ে রাতে ঘুমাতে পারেন না ‘দুষ্টু কোকিল’ সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এই ভয় ও অস্বস্তির কথা জানিয়েছেন মিমি। তিনি জানান, ইন্ডাস্ট্রিতে বহু বছর ধরে কাজ করলেও নতুন কোনো সিনেমার শুটিং শুরুর আগে এখনও তার মনে অজানা ভয় কাজ করে। মিমি বলেন, শুটিংয়ের প্রথম দিন তিনি একটু আগেভাগেই সেটে পৌঁছে যান। সেখানে গিয়ে কারা কাজ করছেন, সবাই ঠিকঠাক প্রস্তুত কি না—এসব দেখে নেন। আগে থেকেই পুরো পরিবেশ সম্পর্কে ধারণা নিতে পারলে তার অস্বস্তি ও ভয় কিছুটা কমে যায়। অভিনেত্রীর ভাষ্য, নতুন একটি ছবির কাজ শুরুর আগে পরিবেশ ও সহকর্মীদের সঙ্গে পরিচিত হয়ে নেওয়া তাকে মানসিকভাবে স্বস্তি দেয়। তাই শুটিংয়ের প্রথম দিন অন্যদের চেয়ে কিছুটা আগেই সেটে পৌঁছানোর চেষ্টা করেন তিনি। এদিকে আগামী দুর্গাপূজায় মুক্তি পাওয়ার কথা রয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমাটি। এতে আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করবেন মিমি চক্রবর্তী। এর আগে রক্তবীজ সিনেমাতেও একসঙ্গে অভিনয় করেছেন মিমি ও আবির। নতুন সিনেমায় আবারও এই জুটিকে পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
