ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬ ● ১৪ আশ্বিন ১৪৩৩
যে কারণে কয়েকবার অজ্ঞান হয়ে পড়েছিলেন, ভালো নেই শবনম ফারিয়া
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 29 September, 2026, 5:15 PM

যে কারণে কয়েকবার অজ্ঞান হয়ে পড়েছিলেন, ভালো নেই শবনম ফারিয়া

যে কারণে কয়েকবার অজ্ঞান হয়ে পড়েছিলেন, ভালো নেই শবনম ফারিয়া

দীর্ঘদিন ধরে পিসিওএসসহ নানা শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে লড়াই করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। চুল পড়া, ত্বকের সমস্যা, ঘুমের অভাব, উদ্বেগ ও বিষণ্নতা থেকে শুরু করে ওজন নিয়ে সামাজিক চাপ- সব মিলিয়ে এই লড়াইয়ে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন বলে জানিয়েছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে নিজের শারীরিক ও মানসিক অবস্থার কথা তুলে ধরেন শবনম ফারিয়া। সেখানে তিনি লেখেন, পিসিওএসের সঙ্গে যুদ্ধ করতে করতে তিনি অত্যন্ত ক্লান্ত। অ্যান্ড্রোজেনজনিত চুল পড়া ও ত্বকের সমস্যাসহ নানা বিষয় সামলাতে সামলাতে জীবনের প্রতি তার আগ্রহ কমে যাচ্ছে বলেও জানান তিনি।

ঘুমের সমস্যার কথাও তুলে ধরেছেন এই অভিনেত্রী। তার ভাষ্য, শেষ কবে রাতে ঠিকমতো ঘুমিয়েছেন কিংবা টানা সাত-আট ঘণ্টা ঘুমিয়ে সকালে উঠেছেন, সেটি তার মনে পড়ে না। উদ্বেগ ও বিষণ্নতার কথাও উল্লেখ করেছেন তিনি।

শবনম ফারিয়া আরও লিখেছেন, শরীরে কর্টিসল কমবে কি না, তা নিয়েও তার হতাশা তৈরি হয়েছে। না খেয়ে থাকা, কঠোর ব্যায়াম ও ওজন তোলার মতো পরিশ্রম করেও কাঙ্ক্ষিত ফল পাননি বলে জানান তিনি। বরং না খাওয়ার কারণে কয়েকবার রক্তে শর্করা কমে অজ্ঞান হওয়ার কথাও উল্লেখ করেন অভিনেত্রী।


প্রতিদিন রাতে একের পর এক ওষুধ ও পরিপূরক গ্রহণের বিষয়টিও তাকে মানসিকভাবে ক্লান্ত করে তুলছে বলে জানান শবনম। মেটফরমিন, ওমেগা-৩, জিংক, ভিটামিন বি-কমপ্লেক্স, ইনোসিটল, কোএনজাইম কিউ-১০, ফলিক অ্যাসিড, এল-কারনিটিন ও ম্যাগনেশিয়াম গ্লাইসিনেটসহ বিভিন্ন ওষুধ ও পরিপূরকের নাম উল্লেখ করেন তিনি।

নিজের চেহারা ও শরীর নিয়েও আত্মবিশ্বাস হারানোর কথা জানিয়েছেন অভিনেত্রী। নতুন শাড়ি পরার পর শেষ কবে নিজেকে ভালো লেগেছে, তা মনে পড়ে না বলে জানান তিনি। পেট ও থুতনির চর্বি নিয়ে দুশ্চিন্তার কারণে সাজগোজ করতেও আগ্রহ পান না বলে লেখেন।

চুল নিয়েও আক্ষেপ রয়েছে তার। চুল কাটার কথা ভাবলেও মাথায় চুলের পরিমাণ কমে যাওয়ার বিষয়টি তাকে ভাবায় বলে জানান তিনি।
বিজ্ঞাপন

শরীরের পরিবর্তনের কারণে সামাজিক জীবন থেকেও নিজেকে গুটিয়ে নেওয়ার কথা জানিয়েছেন শবনম ফারিয়া। কোনো দাওয়াত বা মিলনমেলায় যেতে ইচ্ছা করে না তার। কারণ, সেখানে গেলে মানুষ তার ওজন নিয়ে মন্তব্য করবে, ‘এত মোটা হয়েছ কেন’, ‘জিমে যাও না’, ‘খাদ্যাভ্যাস পরিবর্তন করো’। এ ধরনের কথা শুনতে হয় বলে জানান তিনি।

অভিনয়ের ক্ষেত্রেও শরীর নিয়ে অনিশ্চয়তা তাকে প্রভাবিত করছে বলে জানান শবনম। কোনো চিত্রনাট্য হাতে পেলে চরিত্রটি করার আগেই নিজের ওজন ও পর্দায় তাকে কেমন দেখাবে এসব চিন্তা মাথায় আসে বলে জানান তিনি।

সবশেষে নিজের দীর্ঘ লড়াইয়ের কথা তুলে ধরে শবনম ফারিয়া লেখেন, ১৬ বছর বয়স থেকে এই যুদ্ধ চলছে। তবে এতদিন পর এসে এই লড়াইয়ে তিনি ক্লান্ত। তার প্রশ্ন, ‘কিসের জন্য এই যুদ্ধ’, সেটিই এখন আর তিনি জানেন না।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status