|
আলফাডাঙ্গায় চা-দোকানি রবিউল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মারুফ গ্রেপ্তার
আলমগীর কবির,আলফাডাঙ্গা
|
![]() আলফাডাঙ্গায় চা-দোকানি রবিউল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মারুফ গ্রেপ্তার রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত মারুফ শেখ আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামের মৃত জান্নাত শেখের ছেলে। হত্যাকাণ্ডের প্রেক্ষাপট: এই ঘটনায় ঘটনার দুই দিন পর নিহতের ভাতিজা নাজমুল শেখ বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে আলফাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বড়ভাগ গ্রামে দীর্ঘদিন ধরে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে তীব্র বিরোধ চলে আসছে। এই রক্তক্ষয়ী বিরোধের জের ধরেই চলতি বছরের ২৬ জুন সুমন শেখ (৩০) নামের এক যুবককে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। নিহত চা-দোকানি রবিউল ছিলেন প্রথম নিহত সুমনের চাচা। স্থানীয়দের অভিযোগ, সুমন হত্যা মামলার আসামিরা উচ্চ আদালত থেকে সাত সপ্তাহের আগাম জামিন নিয়ে এলাকায় ফেরার পরই এই দ্বিতীয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, যা এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করেছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোহেল সারোয়ার বলেন, রবিউল হত্যা মামলার এজাহারভুক্ত ১৫ নম্বর আসামি মারুফ শেখ কে তথ্যপ্রযুক্তির সহায়তায় যশোর থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের আইনের আওতায় আনতে আমাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
