ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬ ● ১২ আশ্বিন ১৪৩৩
বেলকুচিতে বিদেশি পিস্তলসহ পিতা-পুত্র আটক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 27 September, 2026, 8:43 PM

বেলকুচিতে বিদেশি পিস্তলসহ পিতা-পুত্র আটক

বেলকুচিতে বিদেশি পিস্তলসহ পিতা-পুত্র আটক

সিরাজগঞ্জের বেলকুচিতে একটি বিদেশি পিস্তল, দুটি গুলির খোসা, একটি ম্যাগজিন ও দুটি ইলেকট্রিক শক লাইটসহ পিতা-পুত্রকে আটক করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার রাজাপুর ভূমি অফিস সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন রাজাপুর গ্রামের মৃত দেলবার প্রাংয়ের ছেলে জেলহক (৫২) ও তার ছেলে নাসির (২৮)।

বিকেলে বেলকুচি থানা পুলিশের আয়োজনে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) শহিদুল ইসলাম।

পুলিশ জানায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে রাজাপুর ভূমি অফিসের পাশে গোলাগুলির ঘটনা ঘটেছে জানিয়ে ৯৯৯ নম্বরে ফোন আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুইজনকে আটক করে এবং তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলির খোসা, একটি ম্যাগজিন ও দুটি ইলেকট্রিক শক লাইট উদ্ধার করে।

সহকারী পুলিশ সুপার শহিদুল ইসলাম জানান, আটক দুজন সম্পর্কে পিতা-পুত্র। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের পাঠানো হয়েছে। গোলাগুলির ঘটনার বিষয়ে পুলিশের তদন্ত চলছে। তদন্তে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।

সংবাদ সম্মেলনে বেলকুচি থানার ওসি মোক্তারুজ্জামান, ওসি তদন্ত জহুল ইসলাম, মামলার বাদী এসআই আয়নুল হকসহ পুলিশের সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status