ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২২ মে ২০২৬ ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 30 July, 2020, 2:27 PM

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও ২ জন। ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে গেছে গাড়িটি। আজ বৃহস্পতিবার ভোর পৌনে ৪টায় এ দুর্ঘটনা ঘটে।

সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান। নিহতরা হলেন- খুলনার দিঘলিয়া থানার মোল্লাডাঙ্গা গ্রামের সিংগাপুর প্রবাসী এমদাদুল হক (২৫), তার বাবা জিয়ারুল হক (৫৫) এবং ভগ্নিপতি নড়াইলের কালিয়ার সাজ্জাদ মোল্লা (৩৫)।

ওসি আতাউর রহমান জানান, সিঙ্গাপুর প্রবাসী এমদাদুল হক, তার বাবা ও ভগ্নিপতি, বন্ধু আলামিন একটি প্রাইভেটকার ভাড়া করে বুধবার রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খুলনায় তাদের বাড়িতে যাচ্ছিলেন। ভোর পৌনে ৪টার দিকে তাদের বহনকারী প্রাইভেটকারটি গোপালগঞ্জের কাশিয়ানীর রেলওয়ে ফ্লাইওভারের উপরে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। এ সময় ফ্লাইওভারের রেলিংয়ে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই এমদাদুল, তার বাবা ও ভগ্নিপতি মারা যান। আহত হন তার বন্ধু ও ড্রাইভার।

ওসি আরও জানান, নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status