|
কোনো সন্তানের পিতাকে যেন বলতে না হয়- এদেশে বিচার নেই: শাকিব খান
নতুন সময় ডেস্ক
|
![]() কোনো সন্তানের পিতাকে যেন বলতে না হয়- এদেশে বিচার নেই: শাকিব খান এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন ঢালিউড মেগাস্টার শাকিব খানও। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই জঘন্য অপরাধের তীব্র নিন্দা জানিয়ে অপরাধীর দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। বৃহস্পতিবার (২১ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে শাকিব খান লিখেছেন, একটি শিশুর আর্তনাদ কখনোই শুধু একটি পরিবারের বেদনা হয়ে থাকে না, এই বেদনা সবার। শিশু রামিসার সাথে হওয়া এই নৃশংস ঘটনা পুরো সমাজের মানবিকতা, নিরাপত্তা ও বিচারব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করায়। এই মুহূর্তে দ্রুত, স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন; যে শাস্তি ভবিষ্যতের সম্ভাব্য অপরাধীদের মনে ভয় তৈরি করবে এবং সমাজে একটি স্পষ্ট বার্তা দেবে। ঢালিউডের এই শীর্ষ নায়ক আরও উল্লেখ করেন, এমন জঘন্য অপরাধের ক্ষেত্রে বিচার বিলম্বিত হওয়া মানে ভুক্তভোগী পরিবারের যন্ত্রণাকে আরও দীর্ঘায়িত করা। তাই এখন সময় এসেছে আইনের কঠোর প্রয়োগের, যাতে আর কোনো শিশুকে এভাবে নির্মমতার শিকার হতে না হয় এবং আর কোনো সন্তানের পিতাকে আক্ষেপ করে বলতে না হয় যে, ‘আমরা বিচার চাই না, এ দেশে বিচার নাই’। এদিকে সাত বছর বয়সী শিশু রামিসাকে হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় বইছে। মামলার প্রধান আসামি ইতিমধ্যেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের অপরাধ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অন্যদিকে, গতকাল বৃহস্পতিবার রাতে নিহত রামিসার বাসায় গিয়ে তার শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে আগামী রোববারের মধ্যে এই চাঞ্চল্যকর মামলার চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে দ্রুততম সময়ের মধ্যে অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
