|
ইসরায়েলের পতাকা পায়ে মাড়িয়ে আলোচনায় আসা কে এই গায়িকা?
নতুন সময় ডেস্ক
|
![]() ইসরায়েলের পতাকা পায়ে মাড়িয়ে আলোচনায় আসা কে এই গায়িকা? ভিডিওটিতে সেই গায়িকাকে না চিনলেও তাকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের ওপর নিপীড়ন ও গাজায় হামলা চালিয়ে আসা দখলদার সেই দেশটির প্রতি গায়িকার ‘ঘৃণা প্রকাশ’ হিসেবেই দেখছেন তারা। ফিলিস্তিনে আগ্রাসনের প্রতিবাদে গায়িকার এই প্রতিক্রিয়াকে ইতিবাচক হিসেবে নিয়ে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনদের বড় একটা অংশ। অনেকে আলোচিত এই গায়িকার পরিচয় নিয়ে আগ্রহী হয়ে ওঠেন; একইসঙ্গে ঘটনাস্থল নিয়েও জানতে জানতে। বেশ কিছু আন্তর্জাতিক মিডিয়া মারফতে জানা গেল তার পরিচয়। তিনি হলেন কলম্বিয়ান র্যাপার চেলো হপ। জর্ডানের সংবাদ মাধ্যম রয়া নিউজ ও ভারতীয় সংবাদ মাধ্যম ফ্রি প্রেস এর প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ অক্টোবর কলম্বিয়ার বোগোটার সিমন বলিভার মেট্রোপলিটন পার্কে ‘হিপ হপ আল পারকে’ উৎসবে পারফর্ম করার সময় এ ঘটনা ঘটে। সেখানে পারফর্ম করছিলেন চেলো, আর পতাকা মাড়ানোর ঘটনা ঘটে। পারফর্মের সময় ‘পালেস্তিনা লিব্রে’ বলে স্লোগান দেন তিনি। স্প্যানিশ ভাষার এই স্লোগানের অর্থ ‘মুক্ত হোক ফিলিস্তিন’। এই গায়িকা রাজনৈতিক গান তথা বিভিন্ন গণআন্দোলনের ধৈর্য ও প্রতিরোধের কথা বলা হয়েছে- এমন গান পরিবেশনের জন্যেও বেশ পরিচিত। সেই মঞ্চেই তিনি ‘অ্যানাতোমিয়া’ নামে একটি গান পরিবেশন করেছিলেন; যেখানে উঠে আসে সেই বিষয়গুলো। ঘটনাটি ২৪ অক্টোবর ঘটলেও সম্প্রতি ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে; এতে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে চেলো হপের প্রতিবাদের এই দৃশ্য আলোচনায় আসে। শোনা যাচ্ছে, এ ঘটনায় নিন্দা প্রকাশ করেছে কলম্বিয়ায় নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
