ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬ ● ১২ কার্তিক ১৪৩৩
সৌদি-পাকিস্তান-তুরস্কের সঙ্গে বৈঠকে কী ফল পেল ইরান?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 27 October, 2026, 11:17 AM

সৌদি-পাকিস্তান-তুরস্কের সঙ্গে বৈঠকে কী ফল পেল ইরান?

সৌদি-পাকিস্তান-তুরস্কের সঙ্গে বৈঠকে কী ফল পেল ইরান?

মধ্যপ্রাচ্যে আট মাস ধরে চলা যুদ্ধ যখন নতুন করে শুরু হওয়ার শঙ্কা বাড়ছে, তখন ইরানের সঙ্গে বৈঠক করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের জ্যেষ্ঠ কর্মকর্তারা। সোমবার (২৬ অক্টোবর) তেহরানে অনুষ্ঠিত এই বৈঠককে ‘খুব ভালো’ বলে অভিহিত করেছে তেহরান।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, চলমান সংকটে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে উত্তেজনা কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে তিন দেশের কর্মকর্তারা ইরান সফর করেন। গত আগস্টে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় প্রতিরক্ষা জোট গঠনের পর এই প্রথম দেশ তিনটির কর্মকর্তারা যৌথভাবে তেহরান সফর করলেন।

বৈঠকে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন। যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরাইলের পক্ষ থেকে নতুন করে সংঘাত শুরুর আশঙ্কা প্রকাশের পর এ আলোচনা অনুষ্ঠিত হলো।

প্রতিনিধিদলটি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করে। তবে আলোচনা শেষে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত বা ঘোষণা আসেনি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সংশ্লিষ্ট পক্ষগুলো আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছে।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই বলেন, তেহরানের বৈঠক ‘খুব ভালো’ হয়েছে। তার মতে, ‘আমার মনে হচ্ছে, এই অঞ্চলে একটি নতুন পরিবেশ তৈরি হচ্ছে। আলোচনায় আমি খুব ইতিবাচক পরিবেশ অনুভব করেছি।’

রেজাই আরও বলেন, আঞ্চলিক নিরাপত্তা সংশ্লিষ্ট দেশগুলোকেই নিশ্চিত করতে হবে এবং যেকোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ ঠেকাতে হবে—এ বিষয়ে বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি জানান, দক্ষিণ লেবানন, দক্ষিণ সিরিয়া, গাজা ও পশ্চিম তীরে ইসরাইলের দখলদারত্বের বিষয়টিও আলোচনায় উঠে এসেছে। তবে নতুন করে সংঘাত ঠেকাতে এই উদ্যোগ কতটা কার্যকর হবে, তা এখনো স্পষ্ট নয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status