|
কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ
নতুন সময় ডেস্ক
|
![]() কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার নজরুল ইসলাম। কমনওয়েলথের কার্যনির্বাহী কমিটি ১৬ সদস্যবিশিষ্ট। এর মধ্যে ৮টি সদস্যপদ সর্বোচ্চ অবদানকারী রাষ্ট্রগুলোর জন্য নির্ধারিত এবং বাকি ৮টি সদস্যপদ চারটি আঞ্চলিক গ্রুপ থেকে নির্বাচনের মাধ্যমে পূরণ করা হয়। কার্যনির্বাহী কমিটি কমনওয়েলথ সচিবালয়ের অর্থ, প্রশাসন ও জনবলসংক্রান্ত বিষয় তদারকি করে থাকে। পাশাপাশি কমিটি বোর্ড অব গভর্নরসের জন্য বিভিন্ন নীতিগত সুপারিশ প্রণয়ন করে। এছাড়া কমিটি কমনওয়েলথের নতুন ও স্বীকৃত সংস্থাগুলোর (এওএস) সদস্যপদ যাচাই-বাছাইয়ের কাজও সম্পন্ন করে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
