ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬ ● ১২ কার্তিক ১৪৩৩
এনআইডি সার্ভার ‘বন্ধ’, অনলাইন সেবা বিঘ্নিত ৩ ঘণ্টা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 28 October, 2026, 3:46 PM

এনআইডি সার্ভার ‘বন্ধ’, অনলাইন সেবা বিঘ্নিত ৩ ঘণ্টা

এনআইডি সার্ভার ‘বন্ধ’, অনলাইন সেবা বিঘ্নিত ৩ ঘণ্টা

নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্রের সার্ভার বন্ধ থাকায় বুধবার ঘণ্টা তিনেকের জন্য বিঘ্নিত হয়েছে এনআইডির অনলাইন সেবা।

কর্তৃপক্ষ বলছে, ‘রক্ষণাবেক্ষণের কাজের জন্য’ সার্ভার বন্ধ রাখা হয়েছিল, যদিও এ বিষয়ে কোনো আগাম ঘোষণা দেওয়া হয়নি।

বিশ্বজুড়ে ওয়েবসাইট তৈরির অন্যতম জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি ধরা পড়ায় সাইবার হামলার আশঙ্কায় ইতোমধ্যে দেশের কয়েকটি ওয়েবসাইট বন্ধ করা হয়েছিল।

এনআইডি সার্ভারে সেরকম কোনো জটিলতা হয়েছে কি না জানতে চাইলে এনআইডি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন বুধবার দুপুরে বলেন, পিএইচপির ত্রুটির কারণে এনআইডি তথ্য ভাণ্ডারে সাইবার হামলার কোনো ‘আশঙ্কা নেই’।

আমরা ইন্টারনাল সার্ভারভিত্তিক সেবা দিয়ে থাকি। তবে রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত অনলাইন সেবা বিঘ্নিত হয়। এ নিয়ে কারিগরি দল কাজ করছে। ইতোমধ্যে সার্ভার চালু হয়ে গেছে।

এ নিয়ে ‘উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ বলেও মন্তব্য করেন আশরাফ হোসেন।

পিএইচপির নিরাপত্তা ত্রুটির জেরে সাইবার হামলার ঝুঁকির কারণে তিন দিন বন্ধ থাকার পর রোববার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট আবার চালু করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status