|
বিএনপি অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবেন খায়রুল কবির খোকন ----এমপি
মোঃ মনসুর আলী শিকদার,নরসিংদী
|
![]() বিএনপি অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবেন খায়রুল কবির খোকন ----এমপি তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর দলের অসংখ্য নেতাকর্মী অত্যাচার নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হামলা-মামলার শিকার হয়েছেন। জুলাই আন্দোলনে ছাত্রদল, যুবদল শ্রমিকদলসহ অঙ্গসংগঠনের ৪২২ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। বিএনপি অক্ষরে অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবে। এটাকে ইস্যুকে করে অপরাজনীতি করার সুযোগ নেই। বুধবার (২০ মে) নরসিংদী জেলা জজকোর্ট প্রাঙ্গণ সহ নরসিংদী শহরের বিভিন্ন স্থানে জুলাই সনদ বাস্তবায়নের লিফলেট বিতরণ শেষে বিএনপি নেতা এসব কথা বলেন। বিএনপি নেতা বলেন, সরকার তিন মাসের মধ্যে নির্বাচনী ইস্তেহার এবং প্রতিশ্রুতি অঙ্গিকার পূরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কল্যাণে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন। জনগণের কাছে দেওয়া সব প্রতিশ্রুতি পূরণ করা হবে বলেও জানান তিনি। এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম কবির কামাল ,খবির ইসলাম বাবুল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
