|
আলফাডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে পাঁচুড়িয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
আলমগীর কবির, আলফাডাঙ্গা
|
![]() আলফাডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে পাঁচুড়িয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইউনিয়ন সম্মেলন প্রস্তুত কমিটির আয়োজনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট হেমায়েত হোসেন। আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আরিফুজ্জামান আরবের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান মিয়া আব্বাস। এছাড়াও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নূর জামাল খসরুসহ উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। নেতৃত্ব নির্বাচনে ১৩ প্রার্থীর মনোনয়ন দাখিল সম্মেলনের আলোচনা সভা শেষে আগামী কমিটির শীর্ষ তিন পদের জন্য প্রার্থীরা দলীয় মনোনয়ন ও সদস্য ফরম দাখিল করেন। এতে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৬ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দেন। সম্মেলন প্রস্তুত কমিটির তথ্য অনুযায়ী, সভাপতি প্রার্থীদের জন্য ১,৫০০ টাকা (প্রাথমিক সদস্য ফরমসহ ৬০০ টাকা), সাধারণ সম্পাদক প্রার্থীদের ১,০০০ টাকা এবং সাংগঠনিক সম্পাদক প্রার্থীদের জন্য ৫০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছিল। ত্যাগী নেতাদের মূল্যায়ন ও ৬ ইউনিয়নের কমিটি ঘোষণা মনোনয়ন ফরম গ্রহণ শেষে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথভাবে জানান, প্রার্থীদের জীবনবৃত্তান্ত (বায়োডাটা) সংগ্রহ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার বাকি ইউনিয়নগুলোতেও উৎসবমুখর পরিবেশে সম্মেলন অনুষ্ঠিত হবে। এরপর দলীয় কর্মকাণ্ডে অতীত ত্যাগ, শ্রম ও নির্যাতনের ইতিহাস যাচাই-বাছাই করে যোগ্যতার ভিত্তিতে উপজেলার ৬টি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি একযোগে ঘোষণা করা হবে। এসময় উপস্থিত নেতাকর্মীদের মাঝে শৃঙ্খলা ও দলীয় ঐক্য বজায় রেখে দলকে আরও গতিশীল করার আহ্বান জানান অতিথিবৃন্দ। সম্মেলনে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাটোরের লালপুরে ৮ শিক্ষার্থীর ফর্ম ফিলাপের টাকা আত্মসাৎ, অভিযুক্ত অফিস সহকারী গ্রেফতার
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্যসহ চারজনকে কুপিয়ে জখম
যশোরে সোনালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
খাগড়াছড়ির জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, গ্রেপ্তার ১
