|
ফুটবল বিশ্বকাপ উপলক্ষে বিশেষ আয়োজন করছে মাল্টিপ্লান সেন্টার
নতুন সময় প্রতিবেদক
|
![]() ফুটবল বিশ্বকাপ উপলক্ষে বিশেষ আয়োজন করছে মাল্টিপ্লান সেন্টার আয়োজক সূত্রে জানা যায়, বিশ্বকাপের উন্মাদনার সঙ্গে প্রযুক্তিপ্রেমীদের সম্পৃক্ত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে ইসিএস কম্পিউটার সিটির ব্যবসায়ী, দোকান মালিক এবং বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। বিশেষ এ আয়োজনে প্রতি এক হাজার টাকা মূল্যের পণ্য ক্রয়ের বিপরীতে একটি করে কুপন দেওয়া হবে। এসব কুপনের থেকে লটারির মাধ্যমে মোট ১১ জন সৌভাগ্যবান বিজয়ী নির্বাচিত হবেন। বিজয়ীদের জন্য কক্সবাজার ভ্রমণের আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। এতে বিমান টিকিট, থাকা ও খাওয়ার সম্পূর্ণ ব্যয় বহন করবে আয়োজকরা। আয়োজকরা জানান, এ অফার চলবে ১ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত। একই দিন রাত ৮টায় র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে এবং বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার) এর মেম্বার সেক্রেটারি মো: নজরুল ইসলাম হাজারী জানান, দেশের অন্যতম বৃহৎ প্রযুক্তিপণ্যের মার্কেট হিসেবে ইসিএস কম্পিউটার সিটি সব সময় ক্রেতাদের জন্য ব্যতিক্রমী কিছু করার চেষ্টা করে। বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে আমাদের এই উদ্যোগ শুধু একটি কর্মসূচি নয়, বরং প্রযুক্তি বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও ক্রীড়াপ্রেমীদের একসঙ্গে সম্পৃক্ত করার একটি প্রচেষ্টা। আমরা আশা করছি, এই আয়োজন বিশ্বকাপের আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলবে এবং প্রযুক্তিপণ্যের ক্রেতারাও বিশেষ সুবিধা উপভোগ করবেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
