ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ১ অগ্রহায়ণ ১৪৩৩
ইউসিবিডির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে চালু হলো ‘ইন্ডাস্ট্রি ইমপ্যাক্ট ল্যাব’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 16 November, 2026, 2:34 PM

ইউসিবিডির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে চালু হলো ‘ইন্ডাস্ট্রি ইমপ্যাক্ট ল্যাব’

ইউসিবিডির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে চালু হলো ‘ইন্ডাস্ট্রি ইমপ্যাক্ট ল্যাব’

দেশে মোনাশ কলেজের একমাত্র অংশীদার ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের (ইউসিবিডি) পঞ্চম ফাউন্ডেশন ডে উদযাপিত হয়েছে। গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে নানা আয়োজনের মধ্য দিয়ে, উচ্চশিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের কর্মজীবনের জন্য প্রস্তুত করার পাঁচ বছরের অগ্রযাত্রা উদ্‌যাপন করেছে প্রতিষ্ঠানটি। 

এ উপলক্ষকে সামনে রেখে চালু করা হয়েছে ‘ইন্ডাস্ট্রি ইমপ্যাক্ট ল্যাব’।  শ্রেণিকক্ষের পড়াশোনার সঙ্গে বাস্তব ব্যবসায়িক অভিজ্ঞতার যোগসূত্র তৈরি করাই এ উদ্যোগের লক্ষ্য। এই ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ও কর্পোরেট নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন। বাস্তব সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করার পাশাপাশি শিক্ষার্থীরা নিজেদের অর্জিত জ্ঞান কাজে লাগাতে পারবেন। একই সঙ্গে শিল্প খাতের চাহিদা বুঝতে এবং সমস্যা সমাধানের দক্ষতা গড়ে তুলতে পারবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার ও ডেপুটি হেড অব মিশন, ক্লিনটন পোবকে।

তিনি বলেন, বাংলাদেশের শিক্ষা খাতে দীর্ঘদিনের অংশীদার অস্ট্রেলিয়া। কয়েক দশক ধরে শিক্ষা দুই দেশের সম্পর্কের অন্যতম শক্তিশালী ভিত্তি। বিগত কয়েক বছরে বাংলাদেশের তিন হাজারের বেশি শিক্ষার্থীকে দেশটির বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার জন্য মেধাবৃত্তি দিয়েছে অস্ট্রেলিয়া। তাঁদের অনেকেই এখন সরকার, ব্যবসা, শিক্ষাঙ্গন ও নাগরিক সমাজের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন এবং বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

এসটিএস গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মানাস সিং বলেন, ইউসিবিডির পঞ্চম ফাউন্ডেশন ডেতে আমরা এমন শিক্ষায় গুরুত্ব দিচ্ছি, যা শিক্ষার্থীদের স্নাতক শেষ করার পরের কর্মজীবনের জন্য প্রস্তুত করবে। বর্তমান সময়ে শুধু শ্রেণিকক্ষের পড়াশোনা যথেষ্ট নয়। শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ, ইন্ডাস্ট্রির অভিজ্ঞদের সঙ্গে কাজের ধরণ এবং ব্যবসায়িক চ্যালেঞ্জ সম্পর্কে জানার সুযোগও প্রয়োজন। আমরা বিশ্বাস করি, ইন্ডাস্ট্রি ইমপ্যাক্ট ল্যাব শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়জীবনে এসব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করবে।

ইন্ডাস্ট্রি ইমপ্যাক্ট ল্যাবের সমন্বয়ক গঙ্গা ইদ্দামালগোড়া বলেন, “এই ল্যাবে শিক্ষার্থীরা আক্ষরিক জ্ঞ্যানের পাশাপাশি শিল্প খাতের বাস্তব সমস্যা সমাধানেও কাজ করবেন। ইন্ডাস্ট্রি লিডারদের সঙ্গে কাজের মাধ্যমে তারা বিভিন্ন দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে পারবেন, বিভিন্ন ধারণা যাচাই করে সমাধান খুঁজে বের করতে পারবেন। এর মাধ্যমে তাদের কর্মজীবনের দক্ষতাও গড়ে উঠবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসটিএস গ্রুপের বোর্ড সদস্য জারিফ মুনির, ইউসিবিডির প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ ইসমাইল হোসেন এবং প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার কিংশুক গুপ্ত।

পঞ্চম ফাউন্ডেশন ডে তে পদার্পন ইউসিবিডির যাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক। উচ্চশিক্ষার প্রসার, শিল্প-শিক্ষা খাতে যোগাযোগ বাড়ানো এবং শিক্ষার্থীদের কর্মজীবনের জন্য প্রস্তুত করার ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন এ আয়োজন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status