|
যশোরের নীলগঞ্জ মহাশ্মশানে নবনির্মিত নাটমন্দির উদ্বোধন
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
|
![]() যশোরের নীলগঞ্জ মহাশ্মশানে নবনির্মিত নাটমন্দির উদ্বোধন এ সময় প্রতিমন্ত্রী বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও শ্রদ্ধাবোধ বজায় রেখে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলাই সবার লক্ষ্য হওয়া উচিত। দেশের উন্নয়নের পাশাপাশি সামাজিক সম্প্রীতি রক্ষায় সকল ধর্মের মানুষের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে আয়োজক কমিটির পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।নবনির্মিত নাটমন্দির উদ্বোধনের স্মারকফলকে উল্লেখ করা হয়, তারিখে যশোর সদর উপজেলার নীলগঞ্জ মহাশ্মশানে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ উপলক্ষে মহাশ্মশান প্রাঙ্গণে দিনব্যাপী ধর্মীয় আচার-অনুষ্ঠান, নামসংকীর্তন, প্রার্থনা ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। এতে যশোরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক ভক্ত-অনুরাগী অংশ নেন।আয়োজকরা জানান, প্রতিবছরের ন্যায় এবারও শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ কামনায় এই মহানামযজ্ঞের আয়োজন করা হয়েছে। নবনির্মিত নাটমন্দিরটি ভবিষ্যতে ধর্মীয় ও সামাজিক নানা অনুষ্ঠানের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাটোরের লালপুরে ৮ শিক্ষার্থীর ফর্ম ফিলাপের টাকা আত্মসাৎ, অভিযুক্ত অফিস সহকারী গ্রেফতার
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্যসহ চারজনকে কুপিয়ে জখম
যশোরে সোনালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
খাগড়াছড়ির জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, গ্রেপ্তার ১
