|
নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সিরাজুল ইসলাম, নলডাঙ্গা
|
![]() নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে শুক্রবার (৪ জুলাই) সকাল ১০টায় নলডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২ থেকে ৪ জুলাই পর্যন্ত "নজরুল বর্ষ ২০২৬-২০২৭" পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় শেষ দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও পুরস্কার বিতরণীর করা হয়। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দেশাত্মবোধক, প্রেম ও সাম্যচেতনার গান, কবিতা আবৃত্তি এবং নৃত্য পরিবেশন করেন। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, জাতীয় কবির সাহিত্য, সংগীত ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খাঁন, পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম আবু তাহের, ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম, উপজেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল, পৌরসভার সাবেক মেয়র আব্বাস আলী নান্নু, পৌরসভার সাবেক পৌর প্রশাসক এম এ হাফিজ, উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাটোরের লালপুরে ৮ শিক্ষার্থীর ফর্ম ফিলাপের টাকা আত্মসাৎ, অভিযুক্ত অফিস সহকারী গ্রেফতার
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্যসহ চারজনকে কুপিয়ে জখম
যশোরে সোনালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
খাগড়াছড়ির জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, গ্রেপ্তার ১
