|
পাইকগাছায় বিএনপির বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা নিলেন ৩ হাজার, ৫ শতাধিক রুগীর ছানি অপারেশনের ব্যবস্থা
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
|
![]() পাইকগাছায় বিএনপির বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা নিলেন ৩ হাজার, ৫ শতাধিক রুগীর ছানি অপারেশনের ব্যবস্থা খুলনা জেলা বিএনপির সদস্য সচিব, জেলা পরিষদের প্রশাসক ও রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পির সার্বিক সম্মতিতে ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ।উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট আবু সাঈদ, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সাজ্জাদ আহমেদ মানিক, তুষার কান্তি মন্ডল, মিরাজুল ইসলাম মিরাজ ও বেনজির আহমেদ লাল। কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমরান সরদার, শেখ রুহুল কুদ্দুস, পৌরসভা যুবদলের আহ্বায়ক জি এম রুস্তম, সদস্য সচিব আনারুল ইসলাম, হুরায়রা বাদশা, সাত্তার মোড়ল এবং আবু মুসা সরদার। দিনব্যাপী এই ক্যাম্পে রোগীদের চোখ পরীক্ষা ও চিকিৎসাসেবা দেন খুলনা বিএনএসবি (BNSB) চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের একটি বিশেষ মেডিকেল টিম। চোখের পরীক্ষার পাশাপাশি রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হয়। তৃণমূল ও সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই ক্যাম্পের আয়োজন। জনকল্যাণে ভবিষ্যতেও এই ধরনের মানবিক ও সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
