ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬ ● ২২ আশ্বিন ১৪৩৩
আসলে কী ঘটেছিল, স্পষ্ট করলেন প্রীতম-শেহতাজ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 7 October, 2026, 1:31 PM

আসলে কী ঘটেছিল, স্পষ্ট করলেন প্রীতম-শেহতাজ

আসলে কী ঘটেছিল, স্পষ্ট করলেন প্রীতম-শেহতাজ

দীর্ঘ ১০ বছরের সম্পর্কের পর দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল শেহতাজ মনিরা। পারস্পরিক বোঝাপড়ায় বড় ধরনের কিছু পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। বর্তমানে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এই দম্পতি।

রোববার (৪ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পৃথক পোস্টে নিজেদের সিদ্ধান্তের কথা জানান প্রীতম ও শেহতাজ। দুজনের বক্তব্যেই উঠে এসেছে, হঠাৎ কোনো সিদ্ধান্ত নয়, বরং দীর্ঘ সময় ভেবেচিন্তে এবং নিজেদের মধ্যে আলোচনা করেই তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।

প্রীতমের বক্তব্য 
প্রীতম তার পোস্টে লেখেন, পারস্পরিক বোঝাপড়ায় আমাদের দশ বছরের পথচলার পর আমাদের বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।

একসঙ্গে কাটানো সময়, ভাগ করে নেওয়া স্মৃতি ও অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, তাদের মধ্যে পারস্পরিক সম্মান ও শুভকামনা সব সময়ই থাকবে। সম্পর্কের ইতি টানলেও অতীতের সুন্দর সময়গুলোর প্রতি তাদের শ্রদ্ধা রয়েছে বলেও তার বক্তব্যে উঠে আসে।

বিচ্ছেদের কারণ ব্যাখ্যা করে প্রীতম বলেন, সময়ের সঙ্গে তারা উপলব্ধি করেছেন, পারস্পরিক বোঝাপড়ার ক্ষেত্রে কিছু বড় ধরনের পার্থক্য রয়েছে। সেই বাস্তবতা বিবেচনায় নিয়ে আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো হবে বলে তারা মনে করেছেন।

প্রীতম আরও জানান, এ সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি। অনেক ভেবেচিন্তে, নিজেদের মধ্যে আলোচনা এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন। বর্তমানে তারা বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি।

শেহতাজের বক্তব্য
শেহতাজও তার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে প্রায় একই সুরে তাদের বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, প্রীতমের সঙ্গে ১০ বছর একসঙ্গে থাকার পর তারা পারস্পরিকভাবে ও সম্মতির ভিত্তিতে বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন।

একসঙ্গে কাটানো সময় ও ভাগ করে নেওয়া স্মৃতিগুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে শেহতাজ জানান, এখনও তারা একে অপরের প্রতি যত্নশীল। তবে সময়ের সঙ্গে তারা বুঝতে পেরেছেন, কিছু পার্থক্যের কারণে আলাদা হয়ে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো।

শেহতাজের ভাষ্য অনুযায়ী, এই সিদ্ধান্ত অনেক চিন্তাভাবনা ও আলোচনার পর নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে পরিবারের সমর্থনও ছিল। তাই বিষয়টি কোনো আকস্মিক সিদ্ধান্ত নয়, বরং দীর্ঘ সময়ের ভাবনা ও পারস্পরিক বোঝাপড়ার ফল।

দুজনই তাদের বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি এই পরিবর্তনের সময়ে ব্যক্তিগত গোপনীয়তা ও সম্মান বজায় রাখার অনুরোধ জানিয়েছেন। জীবনের নতুন অধ্যায়ে প্রবেশের সময় সবার বোঝাপড়া ও সহযোগিতাও কামনা করেছেন তারা।

উল্লেখ্য, ২০১৭ সালে প্রীতমের জাদুকর গানের মিউজিক ভিডিওতে কাজ করার সময় তাদের পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিনের প্রেমের পর ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন প্রীতম ও শেহতাজ। দীর্ঘ এক দশকের সম্পর্কের পর এবার সেই দাম্পত্যের ইতি টানার সিদ্ধান্তের কথা জানালেন তারা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status