|
অর্থ আত্মসাৎ এর দায়ে ৬ মাস কারাদণ্ড ও ৪ লাখ টাকা অর্থদণ্ড মামলায় নাজমা বেগম
নতুন সময় প্রতিনিধি
|
![]() অর্থ আত্মসাৎ এর দায়ে ৬ মাস কারাদণ্ড ও ৪ লাখ টাকা অর্থদণ্ড মামলায় নাজমা বেগম নরসিংদীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক মো. মেহেদী হাসান এ রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামি পলাতক ছিলেন। আদালত সূত্রে জানা যায়,নাজমা বেগম নামে এক মহিলা দুগ্ধ জাতের গাভী কেনার জন্য এবং গাভী বাগী হিসেবে পালার জন্য মামলার বাদী ফরিদ উজ জামান এর কাছ থেকে নগদ চার লক্ষ টাকা ধার নেন। পরবর্তীতে রক্ত টাকা নিয়ে দুগ্ধ জাতের গাভী কিনে নাজমা বেগম বাদী ফরিদ উজ জামান এর কাছ থেকে ধার নেওয়া চার লক্ষ টাকা আত্মসাৎ করে ফেলেন। এক পর্যায়ে বাদী তার পাওনা টাকা আসামি নাজমা বেগম এর কাছে ফেরত চান। নাজমা বেগম টাকা আত্মসাৎ করে প্রতারণা আশ্রয় নিয়ে বাদী ফরিদ উজ জামানকে চার লক্ষ টাকার একটি চেক প্রদান করেন । আসামি নাজমা বেগম এর কথা মত বাদী উক্ত চেকটি সংশ্লিষ্ট ব্যাংকে উপস্থাপন করলে, ব্যাংকে টাকা না থাকায় উক্ত চেকটি ডিজ অনার হয়। যার পরিপ্রেক্ষিতে বাদী ফরিদ উজ জামান বেলাবো সিআর মামলা নং-৬২৭/২৪ মূলে টি.আর মামলা নং-১০৭০/২৬- ধারা The Negotiable Instruments Act, 1881-এর ১৩৮(১) দায়ের করেন। বিজ্ঞ বিচারিক আদালত সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা শেষে বিগত ১৭ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে আসামিকে দোষী সাব্যস্ত করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং চেকে বর্ণিত ৪ লাখ টাকা মামলার বাদী ফরিদ উজ জামানকে প্রদানের নির্দেশ দেয়া হয়েছে। এবং আসামি নাজমা বেগম এর বিরুদ্ধে ওয়ারেন্ট অফ লেভী ইস্যু করার নির্দেশ প্রদান করা হয়েছে। বর্ণিত সাজা পরোয়ানা সংশ্লিষ্ট পুলিশ সুপার এর নিকট প্রেরণ করা হয়েছে জানা গেছে আদালত সূত্রে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
