ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাংবাদিকদের পেশাগত কাজে জেলা প্রশাসক বাঁধা
জেলা প্রশাসকেের সকল নিউজ বয়কটের ঘোষনা
প্রকাশ: Wednesday, 20 May, 2026, 9:38 PM

জেলা প্রশাসকেের সকল নিউজ বয়কটের ঘোষনা

জেলা প্রশাসকেের সকল নিউজ বয়কটের ঘোষনা

সাংবাদিকদের পেশাগত কাজে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহারের বাধাদানের প্রতিবাদে অনুষ্ঠান বয়কট করে সাংনাদিকরা। পরে সাংবাদিকরা দামুড়হুদা প্রেসক্লাবে এক জরুরী সভায় জেলা প্রশাসকের সকল নিউজ বয়কটের ঘোষনা দেন।
মঙ্গলবার (১৯ মে) বকেল সাড়ে ৪ টার দিকে দামুড়হুদা ইউনিয়ন পরিষদের এক মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে।
জানাগেছে, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে যৌন হয়রানি (ইভটিজিং) বাল্যবিবাহ, বিবাহ বিচ্ছেদ, মাদক, জঙ্গিবাদ দুর্নীতি প্রতিরোধ, আত্মহত্যার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি, ডেঙ্গু প্রতিরোধ ও সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা মঙ্গলবার বেলা ৩ টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও জেলা প্রশাসক লুৎফুন নাহার উপস্থিত হন বিকেল ৪ টায়। 
ফলে দীর্ঘ সময় প্রচন্ড রোদ গরমে কোমলমতি শিক্ষার্থীরা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম ওলামা ও মসজিদের ইমামগণ অতিষ্ট হয়ে পড়েন।
বিকেল ৪ টার পর অনুষ্ঠান শুরু হলে দামুড়হুদা প্রেসক্লাবের সাংবাদিকরা তাদের দায়িত্ব পালনরত (ভিডিও ধারণ) করছিলেন। এমন সময় জেলা প্রশাসক লুৎফুন নাহার অনেকটা ধমকের সাথে সাংবাদিকের পেশাগত কাজ বন্ধ করতে বলেন এবং দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার উবায়দুর রহমান সাহেল কে নির্দেশনা দেন,  "আপনি সাংবাদিক কন্ট্রোল করবেন"। জনসম্মুখে মাইকে সাংবাদিকদেরকে এমন হেয় প্রতিপন্ন করেন। এসময় সাংবাদিরা অনুষ্ঠান বয়কট করে অনুষ্ঠানস্থল ত্যাগ করন। পরে তাৎক্ষনিক সাংবাদিকরা প্রেসক্লাবে এজ জরুরী সভায় মিলিত হন।দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানজির ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠিত জরুরী সভায় সর্বসম্মতিক্রে দামুড়হুদা উপজেলায় জেলা প্রশাসকের নিউজ বয়কট কারার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।এবিষয়ে অনুষ্ঠানের সভাপতি দামুড়হুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলি বলেন বিষয়টা দুঃখজনক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status