|
কুড়িগ্রামে পৃথক ৩টি সড়ক দূর্ঘটনায় নিহত ২ এবং ১২ জন আহত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে পৃথক ৩টি সড়ক দূর্ঘটনায় নিহত ২ এবং ১২ জন আহত পৃথক এই ৩টি সড়ক দূর্ঘটনার মধ্যে আজ ৪ জুলাই শনিবার দুপুর সাড়ে ১১টার দিকে জেলার রাজারহাট উপজেলার তিস্তা রোডের দেবীচরণ পেট্রোল পাম্প সংলগ্ন শিমুলতলা এলাকায় সিলিন্ডারবাহী একটি ট্রাকের সঙ্গে সিএনজি চালিত একটি অটোরিকশার ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ট্রাক চালকসহ ১জন নিহত এবং ৪জন আহত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে এরশাদ আলী (৪০) নামের ট্রাকচালকের মৃত্যু হয়। জানা যায় নিহত এরশাদ আলী রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বালিয়াপুর এলাকার বাসিন্দা। আহত মিজানুর রহমান, রবিউল ইসলাম, শফিউর রহমান এবং সিএনজিচালক দুলুসহ ৪জনকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। এ ঘটনায় আহতরা রাজীবপুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। অপরদিকে প্রায় একই সময়ে জেলার রাজীবপুর উপজেলার মেসার্স আদ্বিতা সুধা কানন ফিলিং স্টেশনের সামনে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। এছাড়া রাজিবপুরের সুইসগেট এলাকায় পলি পরিবহনের সঙ্গে অটো রিকশা সংঘর্ষে আরও ৩ জন আহত হওয়ার খবর জানা গেছে। পৃথক এই ৩টি সড়ক দুর্ঘটনায় মোট ২ জন নিহত এবং ১২ জন আহত হয়েছে। রাজীপুর উপজেলায় উল্লিখিত সড়ক দূর্ঘটনায় অহত ও নিহত ব্যক্তিদের উদ্ধার করেছে পুলিশ প্রশাসন। তাদের পরিচয় নিশ্চিত করার কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার পুলিশ। দূর্ঘটনা জনিত এলাকার প্রত্যক্ষদর্শী বেশিরভাগ লোকজন জানিয়েছেন, মহাসড়কে বরাবরের মতোই বাস, ট্রাক বেপরোয়া এবং একই সঙ্গে বর্তমান অটোরিকশা, জিএস এবং সিএনজি চালকদের কোনরূপ ড্রাইভিং অভিজ্ঞতা আছে বলে মনে হয় না এবং এসমস্ত যানবাহন এতো বেশি পরিমাণ সড়ক গুলোতে দেখা যায় যা সবদিক থেকেই নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। ফলে সড়ক গুলোতে দূর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। এই মুহুর্তে বিষয়টির লাগাম টেনে ধরা প্রয়োজন বলে সচেতন মহলের অনেকেই মনে করছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ
কুড়িগ্রামে অতি উচ্চমাত্রার ক্রিস্টাল মেথ আইস মাদকসহ ১ ব্যক্তি আটক
পাইকগাছায় বিএনপির বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা নিলেন ৩ হাজার, ৫ শতাধিক রুগীর ছানি অপারেশনের ব্যবস্থা
কয়রা-পাইকগাছার উন্নয়নে ৩ কোটি টাকার বরাদ্দ দেয়ার মাঝে সীমাবদ্ধ নয়, এ অঞ্চলে সর্বাধিক বরাদ্দ দেয়ার অঙ্গিকার
