|
বিএসবিআরএ নির্বাচনে নতুন নেতৃত্ব: সভাপতি পিএইচপির মহসিন, সিনিয়র সহ-সভাপতি সেলিম উদ্দিন
আবু হানিফ রানা, চট্টগ্রাম
|
![]() বিএসবিআরএ নির্বাচনে নতুন নেতৃত্ব: সভাপতি পিএইচপির মহসিন, সিনিয়র সহ-সভাপতি সেলিম উদ্দিন নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিএইচপি ফ্যামিলির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন সভাপতি এবং মো. সেলিম উদ্দিন সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন। এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন গাজী মোকাররম আলী চৌধুরী ও মো. নূর উদ্দিন। নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. জাহিদুল হক, মো. তসলিম উদ্দিন, এস. এম. নুরুন নবী, ফেরদৌস ওয়াহিদ, উবায়দা আসাদি, হোসাইনুল আরেফিন এবং এ. কে. এম. সাইফুল্লাহ শাহেদ। ফলাফল ঘোষণা করেন নির্বাচন ২০২৬-এর নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান মো. আফতাব উদ্দিন চৌধুরী। তিনি জানান, সংগঠনের মোট ৮৫ জন ভোটারের মধ্যে ৭১ জন ভোটাধিকার প্রয়োগ করেন। শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় তিনি ভোটার, প্রার্থী এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মহসিন বলেন, “গণতান্ত্রিক ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে আস্থা সদস্যরা আমাদের ওপর রেখেছেন, তা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। নতুন কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করে বাংলাদেশের শিপ ব্রেকিং শিল্পের টেকসই উন্নয়ন, আধুনিকায়ন, আন্তর্জাতিক মান নিশ্চিতকরণ এবং শিল্পের সার্বিক অগ্রগতিতে কার্যকর ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।” তিনি আরও বলেন, শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বয়ে একটি নিরাপদ, পরিবেশবান্ধব ও প্রতিযোগিতামূলক শিপ ব্রেকিং খাত গড়ে তোলাই হবে নবনির্বাচিত কমিটির অন্যতম অগ্রাধিকার। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে দেশের শিপ ব্রেকিং শিল্পে দক্ষ ব্যবস্থাপনা, সুশাসন ও আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা আরও জোরদার হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ
কুড়িগ্রামে অতি উচ্চমাত্রার ক্রিস্টাল মেথ আইস মাদকসহ ১ ব্যক্তি আটক
পাইকগাছায় বিএনপির বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা নিলেন ৩ হাজার, ৫ শতাধিক রুগীর ছানি অপারেশনের ব্যবস্থা
কয়রা-পাইকগাছার উন্নয়নে ৩ কোটি টাকার বরাদ্দ দেয়ার মাঝে সীমাবদ্ধ নয়, এ অঞ্চলে সর্বাধিক বরাদ্দ দেয়ার অঙ্গিকার
